ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

প্রথম ওয়ানডেতে আবহাওয়া যেমন থাকবে

বিশ্বকাপের আগমুহূর্তে আত্মবিশ্বাসী হতে সফরকারী নিউজিল্যান্ডকে হারাতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামছে
টিম টাইগার্স।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে আজ দুপুর ২টায়। তবে মিরপুরে এই ম্যাচে আছে বৃষ্টির শঙ্কা। সকাল থেকে ঢাকার আকাশ রৌদ্রজ্জ্বল থাকলেও বিকেল নাগাদ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবারও বৃষ্টির কারণে ঠিকঠাক অনুশীলন করতে পারেনি টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচেও আছে সেই শঙ্কা। তবে ম্যাচ পণ্ড হবে এমন ভারি বর্ষণের শঙ্কা নেই।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার ৯০ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৩ কিলোমিটার। আর সারাদিন থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশের ম্যাচ শুরু হবে ২ টায়। তবে বিকেল চারটা পর্যন্ত প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত বৃষ্টি হলে অন্তত ২০ ওভার করে ম্যাচ করার চিন্তা করবে আয়োজকরা।

আইসিসির নিয়ম অনুযায়ী, একটি ওয়ানডে ম্যাচে প্রতি ইনিংসে কমপক্ষে ২০ ওভার খেলা হওয়া বাধ্যতামূলক। আর তার কম খেলা হলে ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হবে। যদিও তেমন ভারি বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।

সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৩ ও ২৬ সেপ্টেম্বর। একই ভেন্যুতে সব ম্যাচ অনুষ্ঠিত হবে দুপুর ২টায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

প্রথম ওয়ানডেতে আবহাওয়া যেমন থাকবে

আপডেট টাইম : ১২:০৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩