ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দুই মাসে ৪৬ হাজার ২৩৩ কোটি টাকা রাজস্ব আদায়

চলতি ২০২২৩-২৪ অর্থবছরে প্রথম দুই মাস জুলাই ও আগস্টে রাজস্ব আদায় হয়েছে ৪৬ হাজার ২৩৩ কোটি টাকা। যা আগের বছরের একই সময়ে চেয়ে ১৪ দশমিক ৭৪ শতাংশ বেশি।

এনবিআর সূত্রে জানা গেছে, রাজস্ব আদায় বেশি হলেও লক্ষ্য মাত্রার চেয়ে ৪ হাজার ৮৮ কোটি টাকা কম। জুলাই –আগস্ট দুই মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৫০ হাজার ৩২১ কোটি টাকা।

দুই মাসের মোট রাজস্বের মতো মূল্য সংযোজন কর বা ভ্যাট ও আয়করের কোনোটারই লক্ষ্য অর্জিত হয়নি। তবে শুল্ক আদায়ে লক্ষ্য পূরণ করতে পেরেছে।

দুইমাসে ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১৯ হাজার ৮৫ কোটি ১ লাখ টাকা। যেখানে আদায় হয়েছে ১৭ হাজার ৯৪০ কোটি ৮২ লাখ টাকা। লক্ষ্য মাত্রার চেয়ে ১ হাজার ১৪৪ কোটি টাকা কম আদায় হয়েছে। তবে আগের বছরের একই সময়েরে চেয়ে ১৯ দশমিক ৩৪ শতাংশ বেশি আদায় হয়েছে।

জুলাই ও আগস্ট দুই মাসে আয়কর ও ভ্রমণ কর আদায় হয়েছে ১২ হাজার ১০০ কোটি ৮৪ লাখ টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২ হাজার ৯৫৮ কোটি ১৬ লাখ টাকা কম। আয়কর আদায়ে লক্ষ্যমাত্রা ছিল ১৫ হাজার ৫৯ কোটি টাকা। তবে আগের বছরের একই সময়ের চেয়ে ১৬ দশমিক ৩৯ শতাংশ বেশি আদায় হয়েছে।

দুই মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ১৪ কোটি ৬২ লাখ টাকা বেশি শুল্ক আদায় হয়েছে। অর্থবছরের প্রথম দুই মাসে লক্ষ্যমাত্রা ছিল ১৬ হাজার ১৭৭ কোটি ৫০ লাখ টাকা। আর আদায় হয়েছে ১৬ হাজার ১৯২ কোটি ১২ লাখ টাকা। একই সাথে আগের বছরের চেয়েও বেশি শুল্ক আদায় রয়েছে। ডলার সংকটের মাঝেও আমদানি ও রফতানি থেকে শুল্ক আদায়ে লক্ষ্য পূরণকে ইতিবাচক মনে করা হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

দুই মাসে ৪৬ হাজার ২৩৩ কোটি টাকা রাজস্ব আদায়

আপডেট টাইম : ১২:৩৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩