ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

সর্বোচ্চ পারিশ্রমিক মুশফিকের, বাকিদের যত

২০২৪ সালের শুরুর দিকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। সেই লক্ষ্যে আগামী ২৪ সেপ্টেম্বর বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। যেখানে দেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক মুশফিকুর রহিমের। টাইগারদের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটারের পারিশ্রমিকের পরিমাণ ৮০ লাখ টাকা।

বিপিএলের দশম প্লেয়ার্স ড্রাফটটে ২০৩ জন দেশি ক্রিকেটারের নাম রাখা হয়েছে। তাদের সাতটি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে। যেখানে একমাত্র ক্রিকেটার হিসেবে ‘এ’ ক্যাটেগরিতে থাকছেন মুশফিক।

প্লেয়ার্স ড্রাফটের ‘বি’ ক্যাটেগরিতে আছেন চার জন ক্রিকেটার। তারা হলেন, আফিফ হোসেন ধ্রুব, এবাদত হোসেন, ইমরুল কায়েস ও রনি তালুকদার। তাদের পারিশ্রমিক ৫০ লাখ টাকা। পরের ক্যাটেগরিতে অর্থাৎ ‘সি’তে আছেন ১৮ জন ক্রিকেটার। তাদের পারিশ্রমিক ৩০ লাখ টাকা।

এছাড়া ‘ডি’ ক্যাটেগরিতে আছেন ৩১ জন ক্রিকেটার, যাদের পারিশ্রমিক ২০ লাখ টাকা। সবচেয়ে বেশি ৭৫ জন ক্রিকেটার আছেন ‘ই’ ক্যাটেগরিতে। এই ক্যাটেগরির পারিশ্রমিক ১৫ লাখ টাকা। আর ‘এফ’ ক্যাটাগরিতে আছেন ২৯ জন ক্রিকেটার। তাদের পারিশ্রমিক ১০ লাখ টাকা। এবং সর্বনিম্ন ‘জি’ ক্যাটেগরিতে আছেন ৪৫ জন ক্রিকেটার, যাদের পারিশ্রমিক ৫ লাখ টাকা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

সর্বোচ্চ পারিশ্রমিক মুশফিকের, বাকিদের যত

আপডেট টাইম : ১২:২৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩