ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূ নিহত

রাজশাহী নগরীর মোহনপুর এলাকায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে রুমানা আক্তার রাত্রি এক গৃহবধূ নিহত হয়েছেন।

সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রাজশাহী রেলওয়ে পুলিশ (জিআরপি) সন্ধ্যায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহত রুমানা আক্তার রাত্রি রাজশাহী নগরীর মতিহার থানাধীন মোহনপুর এলাকার জনি আহমেদের স্ত্রী।

রাজশাহী জিআরপি থানার এসআই শরীফুল ইসলাম জানান, বিকেলে রেললাইন পারাপার হচ্ছিলেন রুমানা আক্তার। এ সময় রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দেয়। এতে তিনি রেললাইনের ওপরে ছিটকে পড়েন। এরপর ঐ ট্রেনে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে জিআরপি থানায় নিয়ে আসে পুলিশ।

এ বিষয়ে রাজশাহী জিআরপি থানার ওসি গোপাল কুমার কর্মকার জানান, নিহত নারীর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূ নিহত

আপডেট টাইম : ০৮:১৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩