ঢাকা ০২:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর গণমুখী ও সংস্কারধর্মী পদক্ষেপে বদলে যাচ্ছে বাংলাদেশ : মাহদী আমিন যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪৬ পরীক্ষার্থীর মধ্যে পাস ১৬, রয়েছে নানা সংকট চিকিৎসক ও রোগীর আস্থা, সহানুভূতির বন্ধনই চিকিৎসাসেবার মূল ভিত্তি : প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র বাছাই আজ কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী কালিয়াকৈরে অধিকাংশ স্টেশন গুলোতে তীব্র গ্যাস সংকট দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চালকদের ভোগান্তি মহাসড়কে যানজট সৃষ্টি গোদাগাড়ীতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল

পাকিস্তানের বিমানবন্দরে গোলাগুলিতে হতাহত ৪

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ:পাকিস্তানের লাহোরে আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুক হামলায় অন্তত দু’জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া গুলিতে আহত হয়েছেন আরো কমপক্ষে দু’জন। গুলিতে হতাহতরা সৌদি আরবে পবিত্র উমরাহ শেষে দেশে ফিরেই বিমানবন্দরে আক্রান্ত হয়েছেন।

বুধবার সকালের দিকে এই হামলা হয়েছে বলে এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

লাহো পুলিশের ডিআইজি আশফাক আহমদ খান বলেছেন, আল্লামা ইকবাল বিমানবন্দরের পার্কিং এলাকায় শান ও আরশাদ নামের দুই বন্দুকধারী সৌদি ফেরত এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। লাহোরের লাখোদাইর এলাকার ৩০ বছর বয়ষী বাসিন্দা জইন আলী হামলাকারীদের টার্গেট ছিলেন। তিনি ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

সন্দেহভাজন এ দুই হামলাকারীর বিরুদ্ধে আগেও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলাবাহিনী সন্দেহভাজন এ দুই হামলাকারীকে গ্রেফতার করেছে। জইনের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ ছিল বলে পুলিশের ডিআইজি আশফাক জানিয়েছেন।

হামলায় আহত দু’জনকে উদ্ধারের পর স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের বিমানবন্দরে গোলাগুলিতে হতাহত ৪

আপডেট টাইম : ০৫:১৫:২০ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯