ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

তেলের দাম স্থিতিশীল আছে: জ্বালানি প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, তেলের দাম কমানোর খবরটি গুজব। তেলের দাম বাড়েওনি, কমেওনি। দাম স্থিতিশীল আছে।

মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, তেলের দাম বাড়েওনি, কমেওনি।‌ যেরকম ছিলো সেরকমই আছে। তবে কমিশনের ক্ষেত্রে… যারা আমাদের ক্যারিয়ার, যারা তেল বহন করে, তাদের কমিশনের ক্ষেত্রে একটা ফর্মুলা দেওয়া হয়েছে, সেটাই।‌

তিনি বলেন, অনেকে গেজেটের প্রথম অংশটা দিয়ে বলছে, তেলের দাম কমেছে। দ্বিতীয় পৃষ্ঠায় গিয়ে যে ট্যাক্স যোগ হয়েছে, সেটা আর দেখাচ্ছে না।

নসরুল হামিদ বলেন, আমার মনে হয় এই ধরনের গুজবে কান না দেওয়া ভালো। মন্ত্রণালয় থেকে যেভাবে গেজেট হয়েছে, বিপিসির কাছে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে। আমি মনে করি সাংবাদিক ভাইয়েরাও এটা নিয়ে কথা বলতে পারে।

তিনি আরো বলেন, এখানে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। তেলের দাম বাড়েওনি, কমেওনি। সব ধরনের তেলের দাম স্থিতিশীল আছে‌।

পেট্রল পাম্প মালিকদের কমিশন সংক্রান্ত প্রজ্ঞাপনের স্ক্রিনশট নিয়ে অনেকে গুজব ছড়াচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, জ্বালানি তেল ব্যবসায়ী ও শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি তাদের কমিশন বাড়িয়েছে সরকার। এজন্য জ্বালানি তেলের বিপণন প্রতিষ্ঠান, পরিবহন ও ডিলারদের কমিশনে কিছু সমন্বয় করা হয়েছে। তবে খুচরা বাজারে জ্বালানি তেলের দাম পরিবর্তিত হয়নি। সোমবার প্রকাশিত গেজেটের প্রথম পাতাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে অনেকে খুচরা পর্যায়ে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে বলে দাবি করছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

তেলের দাম স্থিতিশীল আছে: জ্বালানি প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ১০:০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩