ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

আবারো হার দেখল ম্যানচেস্টার ইউনাইটেড

চ্যাম্পিয়ন্স লিগে আগের ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। হারের সেই ধারা অব্যাহত রইল তুর্কি ক্লাব গ্যালাতসারের বিপক্ষেও। মঙ্গলবার (০৩ অক্টোবর) দিবাগত রাতে তুর্কি ক্লাবটির বিপক্ষে ৩-২ গোলে হেরেছে এরিক টেন হ্যাগের শিষ্যরা।

ওল্ড ট্রাফোর্ডে রাসমন্ড হলান্ডের গোলে শুরুতে এগিয়ে গিয়েছিল ম্যানচেস্টারের ক্লাবটি। পরে উইলফ্রেড জাহা, মুহাম্মদ কারিম ও মাউরো ইকার্দির গোলে হার বরণ করে তারা। ম্যানচেস্টারের পরের গোলটিও হলান্ডের।

১৭ মিনিটে মার্কাস রাশফোর্ডের অ্যাসিস্ট থেকে করা গোলে স্বাগতিক দলকে এগিয়ে নেন হলান্ড। ২৩ মিনিটে জাহার গোলে সমতায় ফিরে গ্যালাতসারে। সমতায় থাকা অবস্থায় বিরতিতে যায় উভয় দল।

আরও একবার ইউনাইটেডকে লিড এনে দেন হলান্ড। ৬৭ মিনিটে এ গোলটি করেন ড্যানিশ ফুটবলার। পরের দৃশ্যটা শুধুই গ্যালাতসারের। ৭১ মিনিটে আবার সমতায় ফেরে তারা। ৭৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ক্যাসেমিরো।

৭৮ মিনিটে পেনাল্টি মিস করেন ইকার্দি। সেই ইকার্দিই গোল করেন ৩ মিনিট পর। তাতে ৩-২ গোলের জয় নিশ্চিত হয় সফরকারী দলের।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

আবারো হার দেখল ম্যানচেস্টার ইউনাইটেড

আপডেট টাইম : ১০:০৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩