ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

আমরা তো রোবট নই: বাটলার

ভারত বিশ্বকাপে ‘ফেবারিট’ তকমা নিয়েই মাঠে নেমেছিল ইংল্যান্ড। সাম্প্রতিক ফর্ম আর ক্রিকেটের দুই ফরম্যাটের চ্যাম্পিয়নরা তোখানিকটা নির্ভারই থাকার কথা। কিন্তু এবারের আসরে হয়েছে তার উল্টো।

২০২৩ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে ভরাডুবি হয়েছে ইংলিশদের। বৃহস্পতিবার আহমেদাবাদে কিউইদের কাছে ৯ উইকেটে হারের তেতো স্বাদ পেয়েছে জস বাটলারের দল। হারের পর তিনি বলেন, ‘আমরা তো রোবট নয়।’

বড় হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরুর পর বাটলার বলেন, ‘ওহ্‌ না, আমরা তো রোবট নই। মাঝে মাঝে আপনি যেভাবে চাইবেন, সেভাবে খেলতে পারবেন না। সবাই কঠোর পরিশ্রম করছে, সবার প্রস্তুতি ভালো। তবে আমরা একটু নিষ্প্রভ ছিলাম।’

ইনজুরির কারণে খেলতে পারেননি বেন স্টোকস। একাদশে তার না থাকা প্রভাব পড়েছে কি না এমন প্রশ্নের জবাবে বাটলার বলেন, ‘না, একদমই না। আমার মনে হয় বেন (স্টোকস) শীর্ষ মানের একজন খেলোয়াড়, তবে আমাদের অনেক শীর্ষ মানের খেলোয়াড় আছে। দলের সবাই আজ দুই অঙ্কে গেছে, কিন্তু যথেষ্ট সংখ্যক ছেলে বলার মতো কোনো অবদান রাখতে পারেনি। বেনই যে শুধু আমাদের দলে রান করার সামর্থ্য রাখে, তা নয়। স্কোয়াডে আরো অসাধারণ খেলোয়াড় আছে।’

ব্যাটিংয়ে কম রান হওয়াকে দুষছেন ইংলিশ অধিনায়ক। বাটলার বলেন, ‘ব্যাটিংয়ে রান কম করেছি। আমার মনে হয়, ফ্লাডলাইটের নিচে উইকেট একটু ভালো হয়েছে, তবে নিজেদের সেরাটা দেওয়া থেকে অনেক পিছিয়ে ছিলাম আমরা। আমরা হয়তো ৩২০, ৩৩০ রানের আশায় ছিলাম, যেটি একটু চাপ তৈরি করতে পারত। তবে এমন উইকেটে ভুল করার সুযোগ খুবই কম। আর ওরা দুজন (রবীন্দ্র ও কনওয়ে) অসাধারণ ইনিংস খেলেছে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

আমরা তো রোবট নই: বাটলার

আপডেট টাইম : ১০:৩২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩