ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঊলিপুরে ২৮ লাখ টাকা উত্তোলন করে আত্মগোপনে বিএনপি নেতা জুলাই জাদুঘর পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ দেশের এভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার : বিমান মন্ত্রী ঢাকা-জার্কাতা অংশীদারিত্ব জোরদারে ৫ প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর তৃণমূলের আস্থায় এম কফিল উদ্দিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে আলোচনায় জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন মৃধাবাড়ি থেকে কাজলা সড়ক-ফুটপাত দখলমুক্ত ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস প্রস্তুতি ম্যাচে কুইন্সল্যান্ডের কাছে হারলো বাংলাদেশ নারী দল কালিয়াকৈরে বিভিন্ন পূজা মন্ডপে দিনরাত জেগে ব্যস্ত সময় পার করছে প্রতিমা তৈরীর কারিগররা

সময় কমিয়ে জেএসসি-এসএসসির সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: সময় কমিয়ে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমান এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

নতুন সময়সূচি অনুযায়ী ২ নভেম্বর শুরু হয়ে ১১ নভেম্বর পর্যন্ত চলবে ২০১৯ সালের জেএসসি পরীক্ষা। অর্থাৎ ১২ দিনব্যাপী হবে এ পরীক্ষা, যা এতদিন সাধারণত ১৫ দিন লাগত। অন্যদিকে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি শুরু হয়ে এসএসসির লিখিত পরীক্ষা শেষ হবে ২২ ফেব্রুয়ারি। গতবার লিখিত পরীক্ষা হয়েছিল ২৪ দিনে। নতুন সময়সূচি অনুযায়ী এসএসসিতে সংগীতসহ অন্য বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ২৩ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে।
অনুমোদিত সময়সূচি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এবার আগে থেকেই পরীক্ষার সময় কমিয়ে আনা পরিকল্পনার কথা জানিয়েছিল শিক্ষা বোর্ডগুলো। তারই আলোকে প্রস্তাবিত সময়সূচি প্রণয়ন করে তা অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো হয়। মঙ্গলবার সেটি অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঊলিপুরে ২৮ লাখ টাকা উত্তোলন করে আত্মগোপনে বিএনপি নেতা

সময় কমিয়ে জেএসসি-এসএসসির সূচি প্রকাশ

আপডেট টাইম : ১২:১০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯