ঢাকা ১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

আমি কখনও হারতে চাই না: সাকিব

কখনও নাকি হারতে চান না বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান। গ্রামের ক্রিকেট কিংবা বাংলাদেশের জার্সি গায়ে আন্তর্জাতিক অঙ্গন, সবখানেই তার জয় পাওয়ার মানসিকতা। জয়ের মানসিকতাই নাকি তাকে ‘সাকিব আল হাসান’ হিসেবে গড়ে তুলেছে।

শনিবার (৭ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। এ ম্যাচের আগে সাকিব আল হাসান ও বাংলাদেশের কোচ চান্ডিকা হাথুরুসিংগের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেই ভিডিওতেই সাকিব জানিয়েছেন তার জয়ের মানসিকতার কথা।

সাকিব বলেন, ‘মনে হয় আমি কখনও হারতে চাই না, আদৌ না। সব সময় জিততে পছন্দ করি। সেটা হোক গ্রামে আমার বন্ধুদের সঙ্গে কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে। জয়ের এই মানসিকতাটাই বোধহয় আমাকে সাকিব আল হাসান বানিয়েছে।’

টেস্ট ও টি-টোয়েন্টির তুলনায় বাংলাদেশকে ওয়ানডেতে ভালো দল বলেই মনে করা হয়। সাকিব অন্য দুই ফরম্যাটের তুলনায় ৫০ ওভারের ক্রিকেটে নিজেকে ভালো মনে করেন।

তিনি বলেন, এই ফরম্যাটটা আমার পছন্দের। বড়ই হয়েছি ওয়ানডে খেলে খেলে। ছোটবেলা থেকে এটা সম্পর্কে জানাশোনা ছিল। টি-টোয়েন্টি আর টেস্টের জন্য নিজেকে অনেক পরিবর্তন করতে হয়েছে।

২০১৯ বিশ্বকাপটা স্বপ্নের মতো কাটিয়েছিলেন সাকিব। ওই আসরে ব্যাট হাতে ৬০৬ রান করার পাশাপাশি বল হাতে ১১ উইকেট নিয়েছিলেন তিনি। সেগুলো নিয়েও কথা বলেন সাকিব।

তিনি বলেন, ‘২০১৯ বিশ্বকাপটা আমার ক্যারিয়ারে সেরা। নিজেকে ভালোভাবে প্রস্তুত করেছিলাম। বলতে গেলে পাগল ছিলাম, সব কিছু (পারফরম্যান্স) করতে চেয়েছি।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

আমি কখনও হারতে চাই না: সাকিব

আপডেট টাইম : ০৯:২২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩