ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

দুঃসংবাদ পেলেন তামিম

CHRISTCHURCH, NEW ZEALAND - MARCH 23: Captain Tamim Iqbal Khan of Bangladesh (R) and his team mates walk from the ground after their loss in game two of the One Day International series between New Zealand and Bangladesh at Hagley Oval on March 23, 2021 in Christchurch, New Zealand. (Photo by Kai Schwoerer/Getty Images)

দুঃসংবাদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালের। ইনজুরির কারণে এশিয়া কাপে খেলতে পারেননি। সুস্থ হয়ে ফিরে নিউজিল্যান্ড সিরিজে খেলেছেন। তবে পুরোপুরি ফিট না হওয়ায় বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন এ বাঁ-হাতি ব্যাটার।

এবারের আরেকটি দুঃসংবাদ পেয়েছেন তামিম। আসন্ন আবুধাবি টি-১০ লিগে কোনো দলই তাকে নিতে আগ্রহ দেখায়নি। ফলে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে দেখা যাবে না দেশসেরা এ ওপেনারকে।

এর আগে আবুধাবি টি-১০ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের খেলোয়াড় ড্রাফটে নাম উঠেছিল তামিমের। তবে তা তামিমের জন্য খুব একটা স্বস্তির বার্তা বয়ে নিয়ে আসেনি। ড্রাফট থেকে দল পাননি তিনি। ড্রাফটের প্লাটিনাম ক্যাটাগরিতে তাকে নেয়ার জন্যে ফ্র্যাঞ্চাইজিগুলো আগ্রহ দেখায়নি।

একই ক্যাটাগরিতে ছিলেন আরেক ওপেনার লিটন দাস। ড্রাফটে অফফর্মে থাকা লিটনও হয়েছেন উপেক্ষিত। অন্যদিকে, এবার দল পেয়েছেন টাইগারদের তিন সংস্করণের দলপতি সাকিব আল হাসান। একই দলে খেলবেন পেসার তাসকিন আহমেদ। বাংলা টাইগার্সের হয়ে এই টুর্নামেন্টের আসন্ন আসর মাতাবেন তারা।

সাকিব ও তাসকিন ছাড়াও টি-১০ লিগে নর্দান ওয়ারিয়র্সের হয়ে খেলবেন আরেক বাংলাদেশি অলরাউন্ডার জিয়াউর রহমান। যদিও দীর্ঘদিন ধরেই জাতীয় দলের রাডারের বাইরে আছেন এই ক্রিকেটার। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিয়মিতই তাকে খেলতে দেখা যায়।

এবারের আবুধাবি টি-১০ ক্রিকেটে অংশ নেবে ৮টি দল। সেগুলো হলো- বাংলা টাইগার্স, চেন্নাই ব্রেভস, ডেকান গ্ল্যাডিয়েটরস, দিল্লি বুলস, মরিসভিলি স্যাম্প আর্মি, নিউইয়র্ক স্টাইকার্স, নর্দান ওয়ারিয়র্স ও টিম আবুধাবি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

দুঃসংবাদ পেলেন তামিম

আপডেট টাইম : ০১:৫৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩