ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে এসআই দগ্ধ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে মনসুর রহমান নামের এক পুলিশের উপপরিদর্শক (এসআই) দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১৩ অক্টোবর) ভোরে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ইউরেনিয়াম নেয়ার সময় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গায় একটি পুরাতন তৃতীয় তলা ভবনে দায়িত্ব পালনের সময় এ ঘটনা ঘটে।

কালিহাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান শেখ জানান, রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম সড়কপথে যাচ্ছিল। এ সময় মহাসড়কের এলেঙ্গায় উৎসব ফিলিং স্টেশন সংলগ্ন পুরাতন রেস্টুরেন্টের তিনতলার ছাদে দায়িত্ব পালন করছিলেন এসআই মনসুর। এ সময় বিল্ডিংয়ের ছাদের পূর্ব পাশে একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে ৩৩ কেভি তারে আগুন লাগে।

আগুনে এসআই মনসুরের শরীর মারাত্মকভাবে দগ্ধ হন। এ সময় আরেক পুলিশ সদস্য নাজমুল আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে আহত অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, তার শরীরের ২৫ ভাগ অংশ পুড়ে গেছে। হাসপাতালে তার চিকিৎসা চলছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে এসআই দগ্ধ

আপডেট টাইম : ১০:০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩