ঢাকা ০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

শেখ হাসিনা ও কেকিয়াংয়ের মধ্যে আলোচনা শুরু

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের মধ্যে গ্রেট হল অব পিপলে দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়েছে। সূত্র জানায়, স্থানীয় সময় বেলা ১১টায় গ্রেট হল অব পিপলে এই আলোচনা শুরু হয়।

দি গ্রেট হল অব পিপল বেইজিংয়ের তিয়েনানমেন স্কয়ারের পশ্চিম পার্শ্বে অবস্থিত একটি সরকারী ভবন। এটি চীন সরকার এবং শাসক চীনা কমিউনিস্ট পার্টির আইন প্রণয়ন এবং অন্যান্য আনুষ্ঠানিক কাজে ব্যবহৃত হয়।
এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রেট হল অব পিপলে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। গ্রেট হল পিপলে পৌঁছার পরই চীনের প্রধানমন্ত্রী কেকিয়াং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান এবং দুই প্রধানমন্ত্রী নিজ নিজ প্রতিনিধি দলের সদস্যদের একে অন্যের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

পরে চীনের তিন বাহিনীর সদস্যদের একটি সুসজ্জিত চৌকষ দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। চীনের প্রধানমন্ত্রীকে সঙ্গে করে শেখ হাসিনা একটি সুসজ্জিত মঞ্চ থেকে সালাম গ্রহণ করেন এবং পরে প্যারেড পরিদর্শন করেন।

এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং তোপধ্বনির মাধ্যমে অভিবাদন জানানো হয়। দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা পর্ব শেষে উভয়ের উপস্থিতিতে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।

পরে গ্রেট হল অব পিপলে তার সম্মানে প্রধানমন্ত্রী কেকিয়াং আয়োজিত মধ্যাহ্ন ভোজেও যোগ দেবেন শেখ হাসিনা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) অ্যানুয়েল মিটিংয়ে যোগাদান সহ চীনের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনার জন্য গত ১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ দিনের সরকারি সফরে চীনে এসেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

শেখ হাসিনা ও কেকিয়াংয়ের মধ্যে আলোচনা শুরু

আপডেট টাইম : ০১:৪০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯