ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

কানাডায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: কানাডার ভ্যানকুভারের উত্তর-পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার ভ্যানকুভারে আঘাত হানা এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইউএসজিএস বলছে, ভূমিকম্পের কারণে সুনামির আঘাত হানার আশঙ্কা নেই। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের পোর্ট হার্দি এলাকা থেকে ২২৫ কিলোমিটার দূরে ১০ কিলোমিটার ভূগর্ভে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।

ভ্যানকুভার কর্তৃপক্ষ বলছে, ভূমিকম্পে কেঁপে উঠলেও প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।

কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজ বলছে, স্থানীয় সময় বুধবার রাত সাড়ে নয়টার দিকে ব্রিটিশ কলম্বিয়া পশ্চিমের বেল্লা বেল্লা ২০৪ কিলোমিটার দূরে ভূমিকম্প আঘাত হেনেছে।

অন্যদিকে, কানাডার ভূমিকম্প সেন্টার বলছে, ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তরাঞ্চলের ভ্যানকুভার দ্বীপ ও তৎসংলগ্ন এলাকা। তবে এতে সুনামির আঘাত হানার কোনো শঙ্কা নেই।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

কানাডায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আপডেট টাইম : ০২:২৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯