ঢাকা ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

অনেক অনুরোধের ঢেঁকি গিলেছি: পরীমনি

তার অভিষেক হয় ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে, যেখানে নায়ক জায়েদ খান। এরপর তাকে দেখা গেলো ‘পাগলা দিওয়ানা’, ‘নগর মাস্তান’, ‘লাভার নাম্বার ওয়ান’ এসব ছবিতে। নাম শুনে সহজেই আঁচ করা যায়, ছবিগুলো কেমন ঢঙের। সেই পুরোদস্তুর কমার্শিয়াল ঘরানা থেকে বের হয়ে তিনি দেখা দিয়েছেন ‘গুণিন’ ও ‘মা’র মতো গল্পনির্ভর ছবিতে। চরিত্রের সঙ্গে ন্যয়বিচারও করেছেন।

তিনি পরীমনি। গ্ল্যামারকন্যা হিসেবে পরিচিতি পেলেও গল্প-চরিত্রের গভীরতা মেপেই নতুন প্রজেক্টে যুক্ত হচ্ছেন এই নায়িকা। তার হাতে থাকা বর্তমান ছবিগুলো অন্তত সেই ইঙ্গিত দেয়।

যেমন এখন তিনি কাজ করছেন সরকারি অনুদানপ্রাপ্ত ‘ডোডোর গল্প’ ছবিতে। পরিচালনায় রেজা ঘটক। শনিবার (২১ অক্টোবর) থেকে ছবিটির দ্বিতীয় লটের শুটিংয়ে অংশ নিচ্ছেন পরী। রোববার (২২ অক্টোবর) সন্ধ্যায় শুটিংয়ের ফাঁকেই নিজের চলমান ব্যস্ততা, ক্যারিয়ার গ্রাফ ও ব্যক্তিগত জীবনের নানা বিষয়ে কথা বলেছেন গণমাধ্যমকর্মীদের সঙ্গে।

সিনেমার গল্প বাছাইয়ে এখন অনেকটাই সচেতন বলে জানান পরী। তার ভাষ্য, ‘আগে অনেক কাজ না ভেবেই করে ফেলতাম। কিংবা অনেক অনুরোধের ঢেঁকি গিলেছি, কাজের ক্ষেত্রেও। কেউ হয়তো বলল, ‘মা, একটু কাজটা করে দাও’; এরকম বহু কাজ করা হয়েছে। প্রফেশনের বাইরে গিয়ে ব্যক্তিগত খাতিরে কাজগুলো করে দিয়েছি। কিন্তু আমি এখন খুব ‘না’ বলা শিখেছি। এখন স্ট্রংলি ‘না’ বলতে পারি’।

এদিকে তানিম রহমান অংশুর পরিচালনায় ‘খেলা হবে’ নামের একটি ছবিতে অভিনয় করবেন পরীমনি। যেখানে তার সঙ্গে দেখা যাবে শবনম বুবলীকেও। এই প্রথম সময়ের জনপ্রিয় দুই নায়িকা একত্রে পর্দায় হাজির হবেন। এ বিষয়ে পরী বললেন, ‘অনেক আগে থেকেই মাল্টিকাস্টিং হয়। অনেক বড় বড় তারকা স্ক্রিন শেয়ার করেছেন। মাঝখানে হয়ত গ্যাপ; কিন্তু সেই গ্যাপ কেন হয়েছে আমি জানি না। ব্যক্তিগত রেষারেষি থেকে অনেক কিছু হয়। কিন্তু এখন আমাদের ইন্ডাস্ট্রিতে সবার মধ্যে যোগাযোগটা অনেক ভালো। সেক্ষেত্রে বলবো, কোনো আর্টিস্টের সঙ্গে আমার ব্যক্তিগত দ্বন্দ্ব নেই। যদি কেউ যেচে এসে দ্বন্দ্ব না করে।

বোঝা গেলো, অহেতুক বিতর্ক-দ্বন্দ্ব নয়, আপাতত ঘর আর কাজ এই দুটোতে পূর্ণাঙ্গ মনোযোগ দিতে চান পরীমনি। ছেলে রাজ্যকে নিয়ে আসছেন ‘ডোডোর গল্প’র শুটিং সেটে। মাতৃত্বের দায়িত্বটা ঠিক রেখেই শট দিচ্ছেন ক্যামেরায়। এই ছবিতে তার সঙ্গে আছেন সাইমন সাদিক, আহসান হাবিব নাসিম প্রমুখ। জি সিরিজ প্রযোজিত ছবিটি চলতি বছরই মুক্তি পেতে পারে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

অনেক অনুরোধের ঢেঁকি গিলেছি: পরীমনি

আপডেট টাইম : ১০:৪৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩