ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

নাম থেকে ‘খান’ কেটে দেওয়ার কারণ জানালেন মিথিলা

রাফিয়াত রশিদ মিথিলা দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী। যাকে মিথিলা নামেই দেশের মানুষ বেশি চেনেন। কিন্তু এই অভিনেত্রীর নামের মাঝে ‘খান’ রয়েছে। যেটা তিনি নিজ নাম থেকে বাদ দিয়েছেন।

তবে কেন এমনটা করেছেন ওপার বাংলার স্বনামধন্য পরিচালক সৃজিতের স্ত্রী? সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কারণটাই জানিয়েছেন তিনি।

মিথিলার ভাষায়- হ্যাঁ, আমার নামে ‘খান’ আছে, তবে সেটা ব্যবহার করি না। আসলে আমার আব্বু আর দাদার নামে খান আছে। এত বড় নাম রাখলে খুব লম্বা হয়ে যেত ব্যাপারটা। তাই এসএসসি রেজিস্ট্রেশনের সময় খান শব্দটা বাদ দিয়েছি।

মিথিলা বিয়ে করেছিলেন দেশের জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খানকে। অনেকেই মনে করেন, তাদের বিচ্ছেদের পরেই নাম থেকে খান বাদ দিয়েছেন অভিনেত্রী। কিন্তু তেমনটা নয়, মিথিলার কথায়— নাম থেকে ‘খান’ বাদ পড়েছে তাহসানকে বিয়ের আগেই।

এত বড় নাম থেকে নিজের নাম ছোট তো করলেন, কিন্তু অভিনেত্রীর এই নামটা কে রেখেছিলেন? মিথিলা বলেন, ‘রাফিয়াত রশিদ নামটা আমার দাদু রেখেছিলেন এবং মিথিলা নামটা আমার আম্মু রেখেছিলেন।’

বাবার সঙ্গে খুব ভালো সম্পর্ক মিথিলার। ছোটবেলায় বাবা নাকি তার চুল বেঁধে দিতেন। এখন মেয়ে আয়রার চুলও বেঁধে দেন।

মিথিলার কথায়, ‘আমি ছোটবেলা থেকে দেখে এসেছি আমাদের বাড়িতে আব্বু-আম্মু দু’জনেই প্রতিদিন বাড়ির কাজ করেন। আমার মা স্কুলে পড়ান। তাই তিনি বের হয়ে যাওয়ার পর পরিবারের সব প্রয়োজন বাবাই দেখেন। আয়রার টিফিন গুছিয়ে দেওয়া, জামাকাপড় ইস্ত্রি করে দেওয়া সবটাই নিজ হাতে করেন।’

সম্প্রতি পূজায় দেশে ফিরেছেন মিথিলা। এ সময় স্বামী সৃজিতকেও তার সঙ্গে দেখা গেছে। খুব শিগগির আবারো কলকাতায় উড়াল দেবে এই জুটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

নাম থেকে ‘খান’ কেটে দেওয়ার কারণ জানালেন মিথিলা

আপডেট টাইম : ০৯:৪৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩