ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার’ বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের

বাংলাদেশের খেলা দেখতে ভারত যাচ্ছে সিনেমার টিম

এক দশক আগের পরিকল্পনা। অবশেষে সেটি আলোর মুখ দেখতে যাচ্ছে। বলা হচ্ছে, নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নতুন সিনেমা ‘কাজল রেখা’র কথা। সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী বছরের ৯ ফেব্রুয়ারি। আর এর প্রচারণার অংশ হিসেবে চলমান ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের খেলা দেখতে ভারত যাচ্ছে ‘কাজল রেখা’ টিম। এমনটাই জানালেন এর নির্মাতা।

গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘‘খেলা দেখার পাশাপাশি ‘কাজল রেখা’ সিনেমার প্রমোশনেরও উদ্দেশ্য আছে। নায়ক-নায়িকাসহ আমরা বেশ ক’জন দুটি খেলাতেই সিনেমার নাম সম্বলিত টি–শার্ট গায়ে গ্যালারিতে থাকব। বলতে পারেন, এক ঢিলে দুই পাখি মারা। আমি ‍ও সিনেমার নায়ক শরীফুল রাজ, নায়িকা মন্দিরা চক্রবর্তীসহ টিমের বেশ কয়েকজন আজ (২৬ অক্টোবর) ভারতে রওনা হব। ইরেশ যাকের ও মিথিলাও টিমের সঙ্গে গ্যালারিতে যোগ দিতে পারেন।’

তিনি আরো বলেন, ‘যেহেতু মুক্তির তারিখ ঠিক হয়েছে, তাই আমরা প্রচার-প্রচারণা শুরু করতে চাই। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ খেলছে। বাংলাদেশের ক্রিকেটপ্রেমী প্রচুর দর্শক বিভিন্ন মাধ্যমে খেলা দেখছেন, তাই এই সুযোগটা কাজে লাগাচ্ছি।’

চলমান বিশ্বকাপে আগামী ২৮ অক্টোবর নেদারল্যান্ডস ও ৩১ অক্টোবর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের খেলা হবে কলকাতার ইডেন গার্ডেন মাঠে। আর টাইগারদের শুভকামনা জানাতে দুটি খেলায় গ্যালারিতে উপস্থিত থাকবেন ‘কাজল রেখা’র নায়ক, নায়িকা ও কলাকুশলীরা।

ময়মনসিংহ গীতিকা ‘কাজল রেখা’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এর সব কাজ শেষ, চলছে সেন্সরে জমা দেওয়ার প্রস্তুতি। শরীফুল রাজ ও নবাগত নায়িকা মন্দিরা চক্রবর্তীর পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, রাফিয়াত রশিদ মিথিলা, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার, সাদিয়া আয়মানসহ অনেকে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার’

বাংলাদেশের খেলা দেখতে ভারত যাচ্ছে সিনেমার টিম

আপডেট টাইম : ০২:৩৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩