ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

মিরপুরে অনুশীলন শেষে বিদায় নিলেন সাকিব

টানা দ্বিতীয় দিনের মতো মিরপুরে ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব আল হাসান। বিশ্বকাপের মঞ্চে নিজের বাজে ফর্ম কাটাতে গতকাল হঠাৎই দেশে ফিরে আসেন বিশ্বসেরা অলরাউন্ডার। নিজের শৈশবের গুরু নাজমুল আবেদিন ফাহিমের কাছে ব্যাটিং পরামর্শ নেন সাকিব।

বৃহস্পতিবার সকাল ৯টা ৭ মিনিটে তিনি প্রবেশ করেন মিরপুরের ইন্ডোর সেন্টারে। কোচ নাজমুল আবেদীন ফাহিমের অধীনে তিন ঘণ্টা ব্যাটিং অনুশীলন শেষ করে বেলা ১টার দিকে তিনি মাঠ ছেড়ে যান।

বিশ্বকাপে নিজের চিরচেনা ফর্মে নেই সাকিব আল হাসান। হাসছে না তার ব্যাট। তাই পরবর্তী ম্যাচ যখন বাড়ির কাছে কলকাতার ইডেন গার্ডেনসে, তখনই ছুটি নিয়ে ছুটে এলেন দেশে। কারণ মাঝে ছিল চার দিনের বিরতি।

দেশে ফিরে অবশ্য বসে নেই সাকিব। ঐ দিনই তিনি হাজির মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইন্ডোর সেন্টারে। এসে করেছেন ব্যাটিং নিয়ে কাজ। ছোট ছোট ভুলগুলো শুধরে নেওয়ার কাজ করেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

মিরপুরে অনুশীলন শেষে বিদায় নিলেন সাকিব

আপডেট টাইম : ০২:৫২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩