ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বিশ্বকাপ শেষ হয়নি বাংলাদেশের, এখনো যে সমীকরণে আছে সুযোগ

বিশ্বকাপে পর পর পাঁচটি ম্যাচ হারল বাংলাদেশ। ইডেনে নেদারল্যান্ডসের কাছে হেরে কি প্রথম দল হিসাবে বিশ্বকাপ থেকে বিদায় নিল টাইগাররাশ? নাকি এখনো টিকে আছেন সাকিব আল হাসানরা? কী বলছে পয়েন্ট টেবিলের অঙ্ক?

নেদারল্যান্ডসের কাছে হারার পর ৬ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ২। তাদের নেট রানরেট -১.৩৩৮। পয়েন্ট তালিকায় নবম স্থানে রয়েছে টাইগাররা। বিশ্বকাপ থেকে প্রায় বিদায় হয়ে গেলেও এখনো খাতা-কলমে টিকে রয়েছেন সাকিব-মুশফিকরা। তবে তাদের সামনে রয়েছে কঠিন অঙ্ক।

বাংলাদেশ এখন যে জায়গায় দাঁড়িয়ে তাতে বাকি তিন ম্যাচ জিতলে সর্বোচ্চ ৮ পয়েন্ট হতে পারে তাদের। এখম পয়েন্ট তালিকায় তিন নম্বরে থাকা নিউজিল্যান্ড ও চার নম্বরে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্টও ৮। তাই অঙ্কের বিচারে এখনই বাংলাদেশের বিদায় বলা যাচ্ছে না।

বাংলাদেশের পরের তিনটি ম্যাচ পাকিস্তান, শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। প্রথমে এই তিনটি দলকেই হারাতে হবে তাদের। তার পরে তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলোর ফলের দিকে। বিশেষত নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার দিকে।

এই দুই দল যদি তাদের পরের তিনটি ম্যাচের মধ্যে একটি ম্যাচও জিতে যায় তা হলেই ১০ পয়েন্ট হয়ে যাবে তাদের। সেক্ষেত্রে পরের তিনটি ম্যাচ জিতলেও শেষ চারের কোনো সুযোগ থাকবে না বাংলাদেশের।

অর্থাৎ, বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিউজিল্যান্ড ও শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়া জিতে গেলেই বিশ্বকাপ থেকে বিদায় নেবে বাংলাদেশ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

বিশ্বকাপ শেষ হয়নি বাংলাদেশের, এখনো যে সমীকরণে আছে সুযোগ

আপডেট টাইম : ০৮:৪৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩