ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী জুমার নামাজ শেষে দোয়া-মোনাজাত মাধ্যমে পিরোজপুরে আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকী পালিত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার মানিক প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করে তালাকদিয়ে বিয়ে না করে সংসার করছে নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে ৩৫ টি পোশাক কারখানা বন্ধ উৎপাদনে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়া বাতিল

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ:ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে। একই সঙ্গে অধ্যক্ষ নিয়োগ কমিটির সদস্যদের আর কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগ কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত না করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৪ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ‘ঢাকা মহানগরীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়া বাতিল সংক্রান্ত’ আদেশ ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়।
উপ-সচিব আনোয়ারুল হক স্বাক্ষরিত আদেশে ঢাকা বোর্ড চেয়ারম্যানের উদ্দেশে বলা হয়, গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত ঢাকা মহানগরীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়া যথাযথ না হওয়ায় এ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে অধিকতর বিশ্বাসযোগ্য ও বিতর্কমুক্ত করে অধ্যক্ষ নিয়োগের লক্ষ্যে গভর্নিং বডিকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার অনুরোধ করা হলো।

এছাড়া আদেশে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিয়োগের বিষয়ে ইতোপূর্বে গঠিত পাঁচ সদস্যের নিয়োগ কমিটির সদস্যদের ভবিষ্যতে এ প্রতিষ্ঠানের মতো অন্য কোনো স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ নিয়োগ কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত না করার জন্য অনুরোধ করা হয়েছে।

অভিযোগ ওঠে, ২৬ এপ্রিল ভিকারুননিসায় অধ্যক্ষ নিয়োগের লিখিত পরীক্ষায় ৩০ নম্বরের পরীক্ষায় প্রার্থী ছিলেন ১৩ জন। তাদের মধ্যে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রুমানা শাহীন শেফা লিখিত পরীক্ষায় অংশ নিয়ে সাড়ে তিন নম্বর পান। এরপরও তার মৌখিক পরীক্ষা ও একাডেমিক সনদের যোগ্যতা দেখে ওই প্রার্থীকে অধ্যক্ষ নিয়োগের জন্য সুপারিশ করা হয়। এছাড়া প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভায়ও ওই শিক্ষককে অধ্যক্ষ হিসেবে নিয়োগের সিদ্ধান্ত হয়।

তবে ওই সিদ্ধান্তে আপত্তি জানান পর্ষদের দুই সদস্য। এছাড়া কলেজের বাইরে থেকে অধ্যক্ষ নিয়োগ করা নিয়ে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে একধরনের অসন্তোষ সৃষ্টি হয়। এসব অভিযোগ যায় শিক্ষা মন্ত্রণালয়েও। পরে গত ২৯ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় অধ্যক্ষ নিয়োগ কার্যক্রম স্থগিত করে। এখন তা বাতিল করা হলো।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়া বাতিল

আপডেট টাইম : ০৮:২৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯