ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

অষ্টম ব্যালন ডি’অর উঠলো মেসির হাতেই

অষ্টম বারের মতো ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর ট্রফি জিতলেন আর্জেন্টাইন মতাতারকা লিওনেল মেসি।

সোমবার রাতে প্যারিসের শ্যালে থিয়েটারে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তার হাতে এ পুরস্কার তুলে দেন সাবেক ইংলিশ তারকা ডেভিড ব্যাকহাম।

২০২২ সালের ১ আগস্ট থেকে ২০২৩ সালের ৩১ জুলাই সময়কে এবারের ব্যালন ডি’অরের জন্য বিবেচনায় নেয়া হয়েছে। এ সময়ে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতার পাশাপাশি পিএসজির হয়ে ফ্রেঞ্চ লিগ জিতেছেন মেসি। ইন্টার মায়ামির হয়েও ছিলেন দারুণ ছন্দে। বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি হিসেবে গোল্ডেন বলও পেয়েছেন।

এদিকে পাঁচটি ব্যালন ডি’অর জিতে দ্বিতীয় অবস্থানে আছেন ক্রিস্তিয়ানো রোনালদো। অষ্টমবার এই পুরস্কার জিতে তাকে অনেকটা ছাড়িয়ে গেলেন মেসি। আর্জেন্টাইন তারকার সঙ্গে লড়াইয়ে ছিলেন আর্লিং হালান্ড। গত মৌসুমে সিটিকে ট্রেবল জেতানোর পথে ৫৩ ম্যাচে তিনি করেছিলেন রেকর্ড ৫২ গোল।

সেরা দশের বাকিরা হচ্ছেন- কিলিয়ান এমবাপ্পে, কেভিন ডি ব্রুইন, রদ্রি, ভিনিসিয়ুস জুনিয়র, হুলিয়ান আলভারেস, ভিক্টোর ওসিমহেন, বের্নারদো সিলভা ও লুকা মডরিচ।

অপরদিকে, কোপা ট্রফি জিতেছেন ইংল্যান্ড ও রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার জুড বেলিংহাম। সেরা গোলরক্ষকের পুরস্কার ইয়াসিন ট্রফি জিতেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এমিলিয়ানো মার্তিনেস। সক্রেটিস অ্যাওয়ার্ড জিতেছেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র।

গত মৌসুমে ৫২ গোল করা আর্লিং হালান্ড জিতেছেন সেরা স্ট্রাইকারের পুরস্কার গার্ড মুলার ট্রফি। সেরা ক্লাব ম্যানচেস্টার সিটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

অষ্টম ব্যালন ডি’অর উঠলো মেসির হাতেই

আপডেট টাইম : ০৭:০৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩