ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ধর্ষণচেষ্টায় শিশুর আত্মচিৎকারে জানাজানি, অতঃপর…

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাবিবুর রহমান (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার বেলকা ইউনিয়নের মধ্যবেলকা গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতার হাবিবুর শান্তিরাম ইউনিয়নের উত্তরপরান গ্রামের মৃত আক্তার আলীর ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে সুযোগ বুঝে হাবিবুর রহমান ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির আর্তচিৎকারে বিষয়টি জানাজানি হয়। পরে হাবিবুরকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

এ ঘটনায় শিশুটির মা বুধবার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিশেষ ধারায় থানায় মামলা করেন। ওই মামলায় হাবিবুরকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান।

তিনি জানান, শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেফতার আসামি হাবিবুর রহমানকে আদালতে পাঠানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

ধর্ষণচেষ্টায় শিশুর আত্মচিৎকারে জানাজানি, অতঃপর…

আপডেট টাইম : ১০:৩০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩