ঢাকা ১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ভারতকে কোন দল হারাতে পারে, জানালেন ভন

ঘরের মাটিতে চলছে বিশ্বকাপ। আর সেখানে নেতৃত্ব দিচ্ছে ভারত। সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করা এবং এখন পর্যন্ত অপরাজিত দলটিকে নিয়ে ভয়েই রয়েছে প্রতিপক্ষ দলগুলো। তবে স্বাগতিক ভারতকে কোন দল থামাতে পারে, সেটি জানিয়েছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন।

সম্প্রতি ক্রিকেটভিত্তিক পোর্টাল ক্রিকবাজের এক অনুষ্ঠানে মাইকেল ভন জানিয়েছেন, ভারতকে থামাতে পারে কেবল অস্ট্রেলিয়াই। চলতি বিশ্বকাপে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। প্রথম দুই ম্যাচে হেরে বেশ বড় ধাক্কাই খেয়েছিল দলটি। তবে এরপরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। টানা জয় তুলে নিয়ে অজি বাহিনী উঠে গেছে সেমিফাইনালে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) কলকাতায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। ওই ম্যাচে ভালো করে ফাইনালে উঠবে অস্ট্রেলিয়া, এমনটিই বিশ্বাস করেন ইংলিশ তারকা ভন। তিনি আরও মনে করেন, প্রথম সেমি বাধা কাটিয়ে ফাইনাল ম্যাচে অজিদের মুখোমুখি হবে ভারত।

মাইকেল ভন বলেছেন, ‘আমার মনে হয়, অস্ট্রেলিয়াই সেই দল, যারা ভারতকে হারাতে পারে। তারা জানে কীভাবে বিশ্বকাপ জিততে হয়। তবে তার আগে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠতে হবে ভারতকে। আমি সেটি বিশ্বাস করি যে, ভারত ফাইনালে উঠবে। আর সেই ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার সুযোগ থাকবে ভালো কিছু করার।’

অস্ট্রেলিয়ার দল নিয়ে ভন বলেছেন, ‘বর্তমানে স্মিথ ছন্দে ফিরে এসেছে। এটি বড় স্বস্তির বিষয়। সে যদি চার নম্বরে থাকে, আর পাঁচে ইংলিস থাকবে এবং ছয়ে ম্যাক্সওয়েল, তাহলে অজিরা হয়ে উঠবে সেরা ছন্দের দল। তবে এই ছন্দ আমি লাবুশেনকে দেখতে পারছি না। তার বদলে স্মিথই ভালো করছে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ভারতকে কোন দল হারাতে পারে, জানালেন ভন

আপডেট টাইম : ০৯:২৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩