ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

উৎসবমুখর বলিউড

বেশির ভাগ বলিউড তারকাই দিওয়ালি উপলক্ষে মাস ধরে বানিয়েছেন বিশেষ পোশাক। সেজেছেন বিশেষ রূপে। সেই রং আর আনন্দ বলিউড তারকাদের ঘর থেকে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও।

প্রতি বছরের মত এবছরও দিওয়ালি উৎসব উদযাপনে মেতেছেন বলিউড তারকারা। যা শুরু হয়েছে প্রায় সপ্তাহ খানেক আগে থেকেই। গেল সপ্তাহের পুরোটা জুড়েই বলিউড তারকাদের অনেককেই দিওয়ালির নানান পার্টিতে অংশ নিতে দেখা যায়। তবে দিওয়ালির আগের দিনটি নিজ বাড়িতেই পরিবার নিয়ে উৎসবে মেতে ওঠেন তারকারা।

শনিবার (১১ নভেম্বর) সাইফ-কারিনার বাড়িতে বসেছিল কাপুর পরিবারের দিওয়ালির আসর। ঘরোয়া এই অনুষ্ঠানের আয়োজকের ভূমিকায় ছিলেন তারা। কাপুর পরিবারের সকলে নিমন্ত্রিত ছিলেন সেই অনুষ্ঠানে। সবাই সেজেছিলেন রঙ্গিন সাজে। যার বেশ কিছু ছবি সোশ্যাল হ্যান্ডেলে ঘুরপাক খাচ্ছে।

সাইফ-কারিনার আয়োজিত দিওয়ালির এবারের ঘরোয়া পার্টিতে দেখা মেলে আলিয়া ভাট, নীতু কাপুর, সারা আলি খান, ইব্রাহিম আলি খান, শর্মিলা ঠাকুর, সোহা আলি খান সহ আরও অনেকের। পার্টিতে মেয়েরা সেজেছিলেন লাল, মেজেন্ডা কিংবা পার্পেল পোশাকে আর ছেলেদের গায়ে ছিল কালো কুর্তা কিংবা সেরওয়ানি।

এছাড়াও দিওয়ালির ঘরোয়া উৎসব উদযাপনে নিজ বাড়ি জলসাতে আয়োজন সাজান বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। যেখানে তার পুরো পরিবারের সাথে উপস্থিত হয়েছিলেন শাহরুখ খান, গৌরি খান, আমির খান, শিল্পা শেঠি, হৃতিক রোশন, প্রীতি জিনতা, সোনাক্ষী সিনহা সহ আরও অনেকে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

উৎসবমুখর বলিউড

আপডেট টাইম : ০৯:৩৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩