ঢাকা ১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

আমি সিঙ্গেলই ভালো আছি: জয়া আহসান

প্রথমবার বালিউড সিনেমায় অভিনয় করলেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। ‘কড়ক সিং’ নামের সিনেমাটি নির্মাণ করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। নায়িকার বলিউড যাত্রা নিয়ে যেন উৎসাহের অন্ত নেই ভক্ত-অনুরাগীদের; যেমন তার ব্যক্তিজীবন নিয়েও কৌতূহলের অভাব নেই তাদের।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে ‘সিঙ্গেল’ থাকার কারণ খোলাসা করেছেন জয়া। তা থেকেই জানা গেছে, অতীতে দেওয়া এক সাক্ষাৎকারে নায়িকা নিজেকে ‘হ্যাপিলি সিঙ্গেল’ বলে দাবি করেছিলেন।

জয়ার ভাষ্যে, আমি সিঙ্গলই ভালো আছি। কিছু কিছু সময় ছিল যখন কারো সঙ্গে চা খাওয়াটা মিস করতাম বা কোনো বিষয় নিয়ে আলোচনা করাটা মিস করতাম। কিন্তু আমার পরিবার এতটাই পাশে থেকেছে যে সেই আক্ষেপগুলো করার জায়গাও নেই।

আর্থিক কেলেঙ্কারির গল্পনির্ভর ‘কড়ক সিং’য়ে প্রধান চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান। আরো থাকছেন পঙ্কজ ত্রিপাঠী, সঞ্জনা সাংভি এবং পার্বতী থিরুভোথু।

‘কড়ক সিং’ প্রসঙ্গে জয়া ভারতীয় গণমাধ্যমকে বলেছেন- যখন সিনেমাটির প্রস্তাব আসে, সেই সময় থেকেই রোমাঞ্চকর লাগছিল। অনেক দিন ধরেই অনিরুদ্ধ রায় চৌধুরী ও পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল; সেই আশা পূরণ হল এবার।

২০২২ সালের ডিসেম্বরে শুরু হয় সিনেমাটির দৃশ্যধারণের কাজ শেষ হয় চলতি বছরের জানুয়ারিতে। রহস্য আর সাসপেন্সে ভরপুর থ্রিলার গল্পের সিনেমা ‘কড়ক সিং’ মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে জি ফাইভে। সব ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে সিনেমাটি দেখা যাবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

আমি সিঙ্গেলই ভালো আছি: জয়া আহসান

আপডেট টাইম : ০৩:৪৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩