ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

অধিনায়কত্ব পেয়ে যা বললেন শাহিন

ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির ফলে চরম সমালোচনার মুখে পড়েন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এ অবস্থায় দেশে ফিরেই অধিনায়কত্বের দায়িত্ব ছাড়েন তিনি। বুধবার (১৫ নভেম্বর) বাবর দায়িত্ব ছাড়ার ঘণ্টাখানেকের মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

টি-২০ ফরম্যাটে দায়িত্ব দেওয়া হয়েছে তারকা পেসার শাহিন শাহ আফ্রিদিকে। আর টেস্টের দায়িত্ব পেয়েছেন শান মাসুদ। দায়িত্ব পেয়ে আফ্রিদি জানিয়েছেন, মাঠের ক্রিকেটে পাকিস্তানের গৌরব ধরে রাখতে কাজ করবেন তিনি।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইট) আফ্রিদি লিখেন, ‌‘পাকিস্তানের-টোয়েন্টি ক্রিকেট দলকে নেতৃত্ব দিতে পেরে আমি সম্মানিত ও রোমাঞ্চিত। পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং ভক্তদের আস্থা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানাই।

আমি দলের চেতনা ধরে রাখতে এবং ক্রিকেট মাঠে আমাদের দেশের গৌরব ধরে রাখতে আমার সেরাটা দেব। ঐক্য, আস্থা ও নিরলস প্রচেষ্টার মধ্যেই আমাদের সাফল্য নিহিত। আমরা শুধু একটি দল নই; আমরা সবাই ভাই, এটি একটি পরিবার। চলো আমরা একসাথে জেগে উঠি।’

আগামী ১২ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজ দিয়েই আনুষ্ঠানিক দায়িত্ব নিবে আফ্রিদি। আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্বের অভিজ্ঞতা না থাকলেও পিএসএলে লাহোর কালান্দার্সের অধিনায়কত্ব করেছেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

অধিনায়কত্ব পেয়ে যা বললেন শাহিন

আপডেট টাইম : ১০:২৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩