ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

লিটন ছুটি নিলে যে বিপদে পড়বে বাংলাদেশ

Bangladesh's Liton Das watches the ball after playing a shot during the third day of the first Test cricket match between Bangladesh and Sri Lanka at the Zahur Ahmed Chowdhury Stadium in Chittagong on May 17, 2022. (Photo by Munir uz ZAMAN / AFP) (Photo by MUNIR UZ ZAMAN/AFP via Getty Images)

ব্যর্থ ওয়ানডে বিশ্বকাপ মিশন শেষে বর্তমানে বিশ্রামে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। তবে সেই বিশ্রামটা দীর্ঘ হচ্ছে না। নিউজিল্যান্ড সিরিজের জন্য দ্রুতই মাঠে ফিরতে হবে টাইগারদের। তবে আসন্ন এই টেস্ট সিরিজ খেলতে চান না ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস।

নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ থেকে ছুটি চেয়ে আবেদন করেছেন লিটন। তার স্ত্রী সন্তানসম্ভবা থাকায় এই ছুটি চেয়েছেন তিনি। লিটনের ছুটি মঞ্জুর করা হবে কি-না সেই সিদ্ধান্ত এখনো নেয়নি বিসিবি। দ্রুত এ ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত নেবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

এদিকে, লিটনের ছুটি মঞ্জুর করা হলে বিপাকে পড়বে বাংলাদেশ। সাকিব না থাকায় আসন্ন এই টেস্ট সিরিজে লিটনের অধিনায়ক হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি ছিলো। কিন্তু উইকেটরক্ষক-ব্যাটার যদি ছুটিতে থাকেন তাহলে নিউজিল্যান্ড সিরিজ খেলতে পারবেন না। সেক্ষেত্রে নতুন করে অধিনায়ক খুঁজতে হবে বিসিবিকে।

একই সঙ্গে পারিবারিক কারণে লিটনকে ছুটি দেওয়া হলে কিউইদের বিপক্ষে অনভিজ্ঞ ওপেনিং জুটি নিয়ে খেলতে হবে বাংলাদেশকে। জাকির হাসান, মাহমুদুল হাসান জয়ের মতো তরুণদের ওপরই সেক্ষেত্রে ভরসা রাখতে হবে দলকে। সবমিলিয়ে লিটন যদি না থাকেন তাহলে সেটি বড় এক ধাক্কা হবে বাংলাদেশ দলের জন্য।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

লিটন ছুটি নিলে যে বিপদে পড়বে বাংলাদেশ

আপডেট টাইম : ১০:৩২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩