ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

আজ নতুন মিশনে মুশফিক-শান্তরা

ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে গত ১২ নভেম্বর ঢাকায় পা রাখে বাংলাদেশ দল। এরপর থেকে বিশ্রামেই সময় কাটাচ্ছিলেন ক্রিকেটাররা। তবে সামনেই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ। এই সিরিজকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিতে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শেষ রাউন্ডের ম্যাচে মাঠে নামছেন টাইগাররা।

আজ (শনিবার) এনসিএলের শেষ রাউন্ডের ম্যাচ খেলবেন বিশ্বকাপ দলে থাকা মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, শেখ মাহেদী হাসান, তানজিদ হাসান তামিম, হাসান মাহমুদ ও এনামুল হক বিজয়।

লাল বলের ফরম্যাটটিতে তারা যার যার বিভাগীয় দলের হয়ে খেলবেন। মূলত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজকে সামনে রেখেই মুশফিকদের এমন সিদ্ধান্ত।

বিশ্বকাপ চলাকালে যেসব ক্রিকেটাররা জাতীয় দলে ছিলেন, তারা ছিলেন টেস্ট খেলার বাইরে। তাই তাদের সুযোগ দিতেই জাতীয় লিগের শেষ রাউন্ডের সূচিতে বদল আনা হয়। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী শেষ রাউন্ড খেলার কথা ছিল ১৬ নভেম্বর থেকে, তবে এটি শুরু হচ্ছে আগামীকাল থেকে।

আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজের কথা ভেবে জাতীয় লিগের শেষ দুই রাউন্ডের ম্যাচে খেলা হচ্ছে কুকাবুরা বল দিয়ে। জাতীয় লিগের প্রথম চার রাউন্ডের খেলা হয়েছে ডিউক বলে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

আজ নতুন মিশনে মুশফিক-শান্তরা

আপডেট টাইম : ১০:১৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩