ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

শিক্ষকরা ৫ দিন ধরে আমরণ অনশনে জাতীয়করণের দাবিতে

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ:প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পরও তৃতীয় ধাপে জাতীয়করণ থেকে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ৫ দিন ধরে আমরণ অনশনে।

জাতীয়করণের দাবিতে গত ১৬ থেকে ২৮ জুন পর্যন্ত টানা ১৩ দিন অবস্থান ধর্মঘট করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত এই শিক্ষক-শিক্ষিকারা। এর মধ্যে তাদের দাবি-দাওয়া মানা না হলে ২৯ জুন তারা প্রতীকী অনশন করেন। তাতেও কাজ না হলে ৩০ জুন থেকে অনশন শুরু করেন এই শিক্ষকরা। অবস্থা বেগতিক দেখে তারা ৩ জুলাই থেকে আমরণ অনশনে।
আজ (শুক্রবার) দেখা যায়, জাতীয় প্রেস ক্লাবের পাশের রাস্তার ফুটপাতে তারা এই আমরণ অনশন করছেন। রয়েছেন শিক্ষিকারাও। কোনো কোনো শিক্ষিকার সঙ্গে রয়েছে কোলের শিশুও।

তারা বলছেন, ২০১২ সালের ২৭ মের আগে অনুমোতির জন্য আবেদন করা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ করতে হবে। আমাদের এই একটিই দাবি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আমরণ অনশনেই থাকবেন।

বর্ষাকাল হওয়ায় কখনও রোদ, কখনও বৃষ্টি। শিক্ষক-শিক্ষিকারা বলছেন, তাদের রোদে পুড়তে হচ্ছে, আবার বৃষ্টিতেও ভিজতে হচ্ছে। বৃষ্টি থেকে বাঁচতে উপরে পলিথিন দিলেও কখনও কখনও শেষ রক্ষা হয় না।

বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে এসব শিক্ষক-শিক্ষিকারা এই আমরণ অনশন করছেন।
সংগঠনটির মহাসচিব কামাল হোসেন বলেন, ‘২০১৩ সালের ৯ জানুয়ারি ২৬ হাজার ৯১৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেয় সরকার। সিদ্ধান্ত হয়, তিন ধাপে বিদ্যালয়গুলো জাতীয়করণ করা হবে। প্রধানমন্ত্রীর ঘোষণায় তৃতীয় ধাপে জাতীয়করণ হওয়া বিদ্যালয়গুলোর সমপর্যায়ের যোগ্যতা থাকা সত্ত্বেও ওই সময় কিছু কর্মকর্তার কর্মস্থলে না থাকা এবং কিছু কর্মকর্তার অবহেলার কারণে তৃতীয় ধাপ থেকে কিছু বেসরকারি বিদ্যালয় বাদ পড়ে।’

বাদ পড়া এসব বেসরকারি বিদ্যালয় জাতীয়করণের দাবিতে তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

শিক্ষকরা ৫ দিন ধরে আমরণ অনশনে জাতীয়করণের দাবিতে

আপডেট টাইম : ০৮:২৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০১৯