ঢাকা ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

হবিগঞ্জে দু’দল শ্রমিকের মধ্যে সংঘর্ষ, আহত ১০

হবিগঞ্জের বাহুবলে দু’দল শ্রমিকের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাতকাপন ইউনিয়নের হামিদনগর সিএনজি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাতকাপন গ্রামের আওলাদ মিয়ার ছেলে মো. হোসেন মিয়া নিজের নসিমন গাড়ি নিয়ে হামিদনগর বাজারে আসলে একই উপজেলার ভেড়াখাল গ্রামের কালা মিয়ার ছেলে শরিফ উদ্দিনের সিএনজির ধাক্কা লাগে। এ নিয়ে নসিমন চালক হোসেন মিয়া ও সিএনজিচালক শরিফ উদ্দিনের মধ্যে বাগবিতণ্ড শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

পরে এ ঘটনায় সিএনজি স্ট্যান্ডের শ্রমিকরা শরিফ উদ্দিনের পক্ষ নিয়ে নসিমন চালক হোসেন মিয়াকে মারধর করেন। খবর পেয়ে সাতকাপন গ্রামের কয়েকজন যুবক প্রতিবাদ করলে সিএনজি শ্রমিক ও সাতকাপন গ্রামের যুবকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষ একে অপরের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে বাহুবল মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতদের মধ্যে রুবেল মিয়া নামে একজনকে সিলেটে প্রেরণ করা হয়েছে।

বাহুবল মডেল থানার ওসি মো. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

হবিগঞ্জে দু’দল শ্রমিকের মধ্যে সংঘর্ষ, আহত ১০

আপডেট টাইম : ১০:৫০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩