ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

মুদি দোকানের আড়ালে মাদক ব্যবসা, নারীসহ ৩ জন ধরা

বগুড়ার আদমদীঘিতে মুদি দোকানের আড়ালে মাদক বিক্রি ও সেবনের দায়ে এক নারীসহ তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুর ১২টায় আদমদীঘি উপজেলার ডালম্বা গ্রামের বস্তিপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট টুকটুক তালুকদার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, আদমদীঘি উপজেলার ডালম্বা বস্তিপাড়ার জাকির হোসেনের মেয়ে হিরামনি (২০), গেমেলের ছেলে সাব্বির হোসেন (২৬) ও মোহাম্মাদ আলীর ছেলে জাহিদুল ইসলাম (২৩)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বগুড়া-নওগাঁ মহাসড়কের পাশে আদমদীঘি ডালম্বা গ্রামের বস্তিপাড়ায় সাহানা বেগম নামে এক নারী মুদি দোকানের আড়ালে মাদক বিক্রি ও সেবনের ব্যবসা চালাতেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের নেতৃত্বে ওই দোকানে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে উল্লেখিত এক নারীসহ তিনজনকে আটক করেন।

এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সান্তাহার সার্কেলের পরিদর্শক এমএম এলতন্স উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

মুদি দোকানের আড়ালে মাদক ব্যবসা, নারীসহ ৩ জন ধরা

আপডেট টাইম : ১১:০০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩