ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

আইপিএলের নিলামে যে ৫ ক্রিকেটারকে নিতে চাইবে কলকাতা

চলতি বছর আইপিএলের নিলামের আগে ১২ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তালিকায় লকি ফার্গুসন, সাকিব আল হাসান, টিম সাউদির মতো বড় বড় নাম রয়েছে।

আগামী ১৯ ডিসেম্বর আইপিএলের নিলাম। এর আগে কেকেআরের মেন্টর হিসেবে ফিরেছেন গৌতম গম্ভীর। তার প্রথম কাজ, একটি ভাল দল তৈরি করা। যেজন্য নিলামে নজর থাকবে গম্ভীরের। সেখানে পাঁচজন ক্রিকেটারকে কেনার কথা ভাবতে পারে কেকেআর।

রাচিন রবীন্দ্র: সদ্য সমাপ্ত বিশ্বকাপের চমক নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার। ব্যাট-বল সবকিছুতেই দক্ষ তিনি। কেকেআরের ওপেনার হিসাবে রয়েছেন জেসন রয় ও রহমানুল্লাহ গুরবাজ। তৃতীয় ওপেনার হিসাবে রবীন্দ্রকে কিনতে পারে কেকেআর। তাহলে একজন বোলিং বিকল্পও পাবে দল।

ড্যারিল মিচেল: বিশ্বকাপে মিচেলও খুব ভাল খেলেছেন। ব্যাট হাতে মিডল অর্ডারে নির্ভরযোগ্য তিনি। কলকাতার মিডল অর্ডারে নিতিশ রানা, শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিংয়ের পাশে মিচেল থাকলে দল আরো শক্তিশালী হবে।

ওয়ানিন্দু হাসারাঙ্গা: আইপিএলের অন্যতম সেরা ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে আরসিবি। কলকাতার দলে সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তী ছাড়া অভিজ্ঞ স্পিনার নেই। হাসারাঙ্গা ব্যাটও ভাল করতে পারেন। তাই তার পিছনেও ছুটতে পারেন গম্ভীরেরা।

হার্শাল প্যাটেল: দলের বোলিং বিভাগে অনেক বদল করেছে কেকেআর। ছেড়ে দিয়েছে লকি ফার্গুসন, টিম সাউদি, উমেশ যাদবকে। ফলে একজন অভিজ্ঞ ভারতীয় বোলার চাই তাদের। সেই কাজটি করতে পারেন হার্শাল। ব্যাটও করতে পারেন তিনি।

প্যাট কামিন্স: কেকেআরের পুরনো সদস্য। দলের বোলিং বিভাগে এক জন নেতা দরকার। সেই কাজটি কামিন্স ভাল ভাবে করতে পারবেন। সেই কারণে কামিন্সকে কেনার চেষ্টা করতে পারেন গম্ভীরেরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

আইপিএলের নিলামে যে ৫ ক্রিকেটারকে নিতে চাইবে কলকাতা

আপডেট টাইম : ১০:১১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩