ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

বিয়ে করতে ভয় পাচ্ছেন ববি!

ঢালিউডের তারকা অভিনেত্রী ইয়ামিন হক ববি। এক যুগেরও বেশি দীর্ঘ ক্যারিয়ার তার। সমসাময়ীক অন্য অভিনেত্রীরা প্রায় সবাই বিয়ে করলেও এখনো সিঙ্গেল তিনি। তবে বিয়ের কথা ভাবতেই নাকি তার ভয় লাগে।

বিয়ের বিষয়ে ববি বলেন, বিয়ের কথা ভাবলে ভয় লাগে। আমার পরিবার বেশ রক্ষণশীল। মা আমাকে খুব শক্তভাবে বলেছেন যে, বিয়ে একবারই হয়। আর একবার হয়ে গেলে তা যে কোনো মূল্যে টিকিয়ে রাখতে হবে। তাই আমার খুব ভয় লাগে যদি জীবনসঙ্গী হিসাবে এমন কেউ আসে যে আমাকে দাবিয়ে রাখছে, তখন কী করব। এ ভয়ের কারণেই আমি বিয়ে এড়িয়ে যাচ্ছি।

তিনি বলেন, মা ও বোন আমার বিয়ে দেওয়ার জন্য একদম প্রস্তুত। এমনকি সুযোগ পেলে পাত্রের খবরও দিতে চায় তারা। কিন্তু আমি কাজের প্রতিই নিবেদিত।

নতুন ছবির শুটিং নিয়ে তিনি বলেন, সব সময় তো আর শুটিং নিয়ে থাকি না। মাঝে মাঝে নিজেকে আর পরিবারকেও সময় দিই। পরিবারকে সময় দিতেই অস্ট্রেলিয়া যাচ্ছি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেশে ফিরব। ফেরার পর দুটি সিনেমার কাজ শুরু হবে। একটির নাম ‘ইনসান’। এ সিনেমার বাকি তথ্য শুটিং শুরুর পর জানাব। অন্য সিনেমার নাম ‘খোয়াব’।

মার্চে সৈকত নাসিরের পরিচালিত ‘মাস্টারমাইন্ড’ নামে একটি সিনেমার শুটিং শুরু করার পরিকল্পনা আছে। তবে আগের মতো এখন বছরে ছয়-সাতটি সিনেমা করতে চাই না। দুই-তিনটি কাজ করব। মূল কথা এখন কাজের মানের দিকেই বেশি নজর দেব। ভিন্নধর্মী গল্প, অন্যরকম চরিত্র, যেগুলোতে আমার দর্শক আমাকে দেখতে চায়, সেগুলোই প্রাধান্য দেব।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

বিয়ে করতে ভয় পাচ্ছেন ববি!

আপডেট টাইম : ০৮:২২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩