ঢাকা ০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

মিরপুরে অ্যাজাজ প্যাটেলের সিজদা

মিরপুরের স্পিন স্বর্গে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে উইকেট উৎসব করেছেন নিউজিল্যান্ডের অ্যাজাজ প্যাটেল। টাইগারদের ১৪৪ রানে গুঁড়িয়ে দেয়ার পথে এ স্পিনার একাই নিয়েছেন ৬ উইকেট।

এর আগে শনিবার (৯ ডিসেম্বর) টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফাইফারের দেখা পাওয়ার পর সিজদা দিয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এ ভারতীয় বংশোদ্ভূত।

২ উইকেটে ৩৮ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছিল বাংলাদেশ। জাকির হাসান ১৬ ও মুমিনুল হক শূন্য রানে ক্রিজে নেমেছিলেন। আর অ্যাজাজ প্যাটেলের ঝুলিতে ছিল মাত্র ১ উইকেট। এদিন টাইগারদের পক্ষে মিরপুরের দুর্ভেদ্য পিচে একাই লড়াই করেন জাকির। অন্যদিকে আক্রমণে এসে একের পর এক উইকেট তুলে নেন অ্যাজাজ।

অ্যাজাজের প্রথম শিকার মুমিনুল হক। ১৯ বলে ১০ রান করে তার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন তিনি। এরপর মেহেদী হাসান মিরাজকেও ক্রিজে স্থায়ী হতে দেননি তিনি। ৭ বলে ৩ রান করা মেহেদী অ্যাজাজকে তুলে মারতে গিয়ে মিচেল স্যান্টারের হাতে ধরা পড়েন। তিন বলের ব্যবধানে নুরুল হাসান সোহানকেও সাজঘরের পথ দেখান এ কিউই স্পিনার। রানের খাতা খোলার আগেই এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন টাইগার উইকেটরক্ষক ব্যাটার।

প্যাটেলের বড় শিকার দ্বিতীয় ইনিংসে টাইগারদের নায়ক জাকির। ৮৬ বলে ৫৯ রান করা টাইগার ওপেনারকে ঘূর্ণির ফাঁদে ফেলে নিজের টেস্ট ক্যারিয়ারে চতুর্থ ফাইফারের দেখা পান অ্যাজাজ। জাকিরের উইকেট পাওয়ার পর মাঠের একপাশে সিজদা দিয়ে কৃতজ্ঞা প্রকাশ করেন সৃষ্টিকর্তার প্রতি।

এরপর শরিফুল ইসলামকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে বাংলাদেশের ইনিংসের ইতি ঘটান ১৪৪ রানে। কিউইদের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩ উইকেট নেন আরেক স্পিনার মিচেল স্যান্টনার। আর অন্য উইকেটটি দখলে নেন টিম সাউদি।

মিরপুর টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ১৭২ রানের জবাবে ১৮০ রান করেছিল নিউজিল্যান্ড। জয় পেতে দ্বিতীয় ইনিংসে কিউইদের করতে হবে ১৩৭ রান। সিলেটে প্রথম টেস্টে ১৫০ রানের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে লাল সবুজের প্রতিনিধিরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

মিরপুরে অ্যাজাজ প্যাটেলের সিজদা

আপডেট টাইম : ০১:১৬:১৩ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩