ঢাকা ১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

আজ বাংলাদেশ-ভারত সেমিফাইনাল

যুব এশিয়া কাপের ফাইনালে যাওয়ার পথে বাংলাদেশের সামনে বাধা সেই ভারত। কিছুদিন আগেই ভারতের অনূর্ধ্ব-১৯ ‘এ’ এবং ‘বি’ দলসহ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চার দলের টুর্নামেন্ট খেলেছে বাংলাদেশের যুব দল।

সেই আসরে ভারতের অনূর্ধ্ব-১৯ বি দলের, অর্থাৎ যারা মূলত রিজার্ভ বেঞ্চের খেলোয়াড় তাদের বিপক্ষে একটা ম্যাচ জিতেছিল বাংলাদেশ। অনূর্ধ ১৯ ‘এ’ দলকে হারাতে পারেনি। সেই ভারতের সঙ্গে আজ দুবাইতে সেমিফাইনাল দ্বৈরথ বাংলাদেশের।

দেখাটা হতে পারত ফাইনালে। যদি এশিয়া কাপে ভারত-পাকিস্তান যুবদলের দ্বৈরথে জিতত ভারত। কিন্তু পাকিস্তান ৮ উইকেটে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বীদের। তাই ‘এ’ গ্রুপের রানার্স আপ ভারতের সঙ্গে বি গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশের সেমিফাইনালে দেখা হয়ে গেল আরও একবার।

২০২১ সালের যুব এশিয়া কাপেও ভারতের কাছেই সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ, তার আগে ২০১৯ সালে ফাইনালে হেরেছিল ৫ রানে। আবার এই ভারতকেই ২০২০ সালে যুব বিশ্বকাপের ফাইনালে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। যুব বিশ্বকাপেও ২০ জানুয়ারি ব্লুমফন্টেইনে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের অভিযান। তার আগে যুব এশিয়া কাপের সেমিফাইনালে সেই ভারতের বিপক্ষেই খেলবে বাংলাদেশ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

আজ বাংলাদেশ-ভারত সেমিফাইনাল

আপডেট টাইম : ১০:৩৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩