ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

দিনে চালান রিকশা, রাতে দুর্ধর্ষ চোর

জীবিকার তাগিদে দিনের বেলায় কেউ চালান রিকশা, কেউ মিনি ট্রাক ড্রাইভার। আবার কেউ কৃষিজমিতে কাজ করেন। এসব পেশার আড়ালে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তারা রেকি করে। আর রাতের অন্ধকারে বদলে যায় তাদের পেশা। হয়ে যান বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর।

জানা গেছে, জেলা ও উপজেলার বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতেন তারা। দিনাজপুরের ঘোড়াঘাটে এমন চোরচক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছে থেকে চারটি ট্রান্সফরমারের কয়েল এবং চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার পাচোয়া গ্রামের সামাদ মণ্ডলের ছেলে রমজান মন্ডল (৩০), জিয়ানগর গ্রামের জাবেদ আলীর ছেলে আব্দুল জলিল (২৬), বড়াইপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সহিদ ইসলাম (৩৪) ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হরিরামপুর গ্রামের ইউসূফ আলীর ছেলে জাহিদ (২৩)।

সোমবার বিকেলে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আ লিক মহাসড়কের সোনামুখী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। তবে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ঐ চক্রের আরো দুজন সদস্য পালিয়ে গেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এক রাতেই ৩ থেকে ৪টি ট্রান্সফরমার চুরি করতেন তারা। এতে করে তারা একবার চুরি করলেই ভাগে পান একেকজন ২ থেকে ৩ হাজার টাকা। এই চোরচক্রের অন্যতম সদস্য রমজান মণ্ডলের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। দিনে অন্য পেশায় নিযুক্ত থাকলেও রাতে তাদের পেশা পাল্টে যায়। আটকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরো বলেন, মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

দিনে চালান রিকশা, রাতে দুর্ধর্ষ চোর

আপডেট টাইম : ০৭:১৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩