ঢাকা ১২:১৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে আম বাগান থেকে সম্পূর্ণ পো/ড়া অবস্হায় নারীর ম/রদেহ উ/দ্ধার অসহায় পাগলের মৃত্যুতে তার মাগফিরাতের জন্য দোয়ার অনুষ্ঠানে গ্রামবাসীর আয়োজনে ২২ হাড়ি খিচুড়ি মানিকগন্জের হরিরামপুরে পু/লিশ পরিচয়ে দুই যুবককে মারধর ও টাকা নেওয়ার অ/ভি/যোগ, প্রতারক আ/টক দোয়ারাবাজারের ৭ নং লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন উত্তরা প্রেসক্লাবে নেতৃত্বের পালাবদল, শপথ নিল নতুন কমিটি কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে এবার ভারতে পুরস্কৃত বাংলাদেশের ‘আলী’ জীবন বিমার সিইওদের যোগ্যতা যাচাইয়ে আইডিআরএ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা রাজশাহীর গোদাগাড়ীতে ঢাকা পিৎজা হাউস অ্যান্ড রেস্তোরাঁ’র শুভ উদ্বোধন মিলছে ১৫% ছাড়!

দুবাই শাসক মামলা করলেন স্ত্রীর নামে

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: বিপুল পরিমাণ অর্থ নিয়ে পালানো দুবাই শাসকের স্ত্রী প্রিন্সেস হায়ার বিরুদ্ধে লন্ডনের পারিবারিক আদালতে একটি মামলা করা হয়েছে। চলতি মাসের শেষ দিকে মামলাটির শুনানি অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্যের রয়্যাল কোর্ট বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান তাদের এক অনলাইন প্রতিবেদনে জানিয়েছে, আগামী ৩০ ও ৩১ জুলাই শুনানি অনুষ্ঠিত বে। শুনানির দিন উপস্থিত থাকবেন দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম। লন্ডনের প্রখ্যাত আইনি পরামর্শ প্রতিষ্ঠান লেডি হেলেন ওয়ার্ড অব স্টুয়ার্টস তার পক্ষে আদালতে লড়বে। তবে মামলার বাদী-বিবাদী এ সম্পর্কে কিছু বলেননি।
সম্প্রতি দুবাই শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমের ষষ্ঠ স্ত্রী প্রিন্সেস হায়া বিন্তে আল হুসেইন প্রায় ৩৩২ কোটি টাকা নিয়ে পালিয়ে যান। জর্ডানের বাদশাহ আবদুল্লাহর বোন প্রিন্সেস হায়া পালানোর পর দুবাই শাসকের কাছে বিবাহ বিচ্ছেদের নোটিশও পাঠান।
মধ্যপ্রাচ্যভিত্তিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, দুবাইয়ে থাকা জার্মানির কোনো কূটনীতিক প্রিন্সেস হায়াকে পালাতে সাহায্য করেছে। আর এই দাবির পক্ষে যুক্তি দেখিয়ে বলা হচ্ছে, দেশ দুটির মধ্যে বর্তমানে কূটনৈতিক সম্পর্কের চরম টানাপোড়েন চলছে।

আমিরাতের বেশ কিছু গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, প্রিন্সেস হায়া লন্ডনে পালিয়ে গেছেন। তিনি ১১ বছরের সন্তান জলিলা ও সাত বছরের জায়েদকে নিয়ে প্রথমে জার্মানিতে পালিয়ে যাওয়ার পর দুবাইয়ের শাসকের কাছে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠান।

এদিকে জর্ডানের রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, দুবাই শাসকের পারিবারিক গোপনীয় বিষয় জেনে যাওয়ার কারণে প্রিন্সেস হায়া প্রাণ হারানোর শঙ্কায় আছেন। তাই সব মিলিয়ে বিষয়টি কতদূর গড়াবে তা জানা যাবে আদালতের শুনানিতে।

২০০৪ সালে তিনি দুবাইয়ের শাসককে বিয়ে করেন প্রিন্সেস হায়া। তার ৬৯ বছর বয়সী ধনকুবের দুবাই শাসকে ষষ্ঠতম স্ত্রী তিনি। মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং একই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রীও।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ধামইরহাটে আম বাগান থেকে সম্পূর্ণ পো/ড়া অবস্হায় নারীর ম/রদেহ উ/দ্ধার

দুবাই শাসক মামলা করলেন স্ত্রীর নামে

আপডেট টাইম : ০৫:০৩:২২ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯