ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বড় পর্দায় ফিরছেন দীঘি

ঢালিউডের আলোচিত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি । ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে জড়িত তিনি। শিশুশিল্পী হিসেবে অভিনয়ে দ্যুতি ছড়ালেও চলচ্চিত্রের নায়িকা হিসেবে তার অভিষেকটা খুব একটা সুখকর হয়নি। তবে ছোট পর্দার বেশ কয়েকটি কাজ দিয়ে ইতিমধ্যেই দর্শকদের নজরে এসেছেন দীঘি।

মাঝে কিছু বিরতি দিয়ে আবারও নায়িকা হিসেবে বড় পর্দায় ফিরছেন দীঘি। ইফতেখার আহমেদ ওশিন পরিচালিত এ সিনেমার নাম ‘জীবন-জুয়া’।

জানা গেছে, ‘জীবন-জুয়া’ মূলত অ্যান্থলজি ফিল্ম। ‘জীবন জুয়া’য় মোট তিনটি গল্প থাকছে। যার মধ্যে একটি হলো ‘প্রিয় প্রাক্তন’।

মূলত এক দম্পতির ভালোবাসা, খুনসুটি, সংসার, অতঃপর একদিন ফিরে পাওয়া অতীত- এসব নিয়েই এই সিনেমার গল্প। এ গল্পেরই প্রধান চরিত্রে অভিনয় করেছেন দীঘি। এতে তার বিপরীতে রয়েছেন সুদীপ বিশ্বাস দীপ।

‘জীবন জুয়া’র অন্য একটি গল্পের নাম ‘খোয়াব’। এটি নির্মাণ করবেন আশুতোষ সুজন। এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করবেন আদর আজাদ ও ইয়ামিন হক ববি।
এছাড়াও একই পরিচালকের আরেকটি সিনেমা ‘ফিল্ম কানন’। এর প্রধান চরিত্রে অভিনয় করবেন ফজলুর রহমান বাবু ও সামিয়া অথৈ। একজন সিনেমা পাগলের গল্প নিয়ে নির্মিত হবে সিনেমাটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

বড় পর্দায় ফিরছেন দীঘি

আপডেট টাইম : ০৭:৪৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩