ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বাংলাদেশের সিরিজ জয়ের মিশনকে ঘিরে বড় দুঃসংবাদ

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দল। সীমিত ওভারের সিরিজের প্রথম ম্যাচেই ঐতিহাসিক জয় পেয়েছে টিম টাইগার্স। স্বাভাবিকভাবেই সফরকারীদের চোখ এখন সিরিজ শিরোপায়। তবে টাইগারদের সিরিজ জয়ের মিশনকে ঘিরে চোখ রাঙাচ্ছে বেরসিক বৃষ্টি।

শুক্রবার মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-বাংলাদেশ। তবে বৃহস্পতিবার থেকেই মাউন্ট মঙ্গানুইয়ে বৃষ্টি হচ্ছে। এমনকি আজ সকাল থেকে দুপুর পর্যন্তই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। তবে দুপুরের পর থেকে আকশের অবস্থা কিছুটা ভালো।

দুপুরের পর বৃষ্টি থামলেও আকাশ পুরোপুরি পরিষ্কার হয়নি। এখনো মাউন্ট মঙ্গানুইয়ের আকাশে যথেষ্ট মেঘ আছে। যেকোনো সময় বৃষ্টি আসতে পারে। তাছাড়া আবাহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যার পর থেকে বৃষ্টির সম্ভাবনা আরো বেশি। ম্যাচটি যেহেতু স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তাই মাঠে গড়ানো নিয়ে বেশ শঙ্কা থাকছে।

এদিকে বাংলাদেশ চাইবে আজ যেন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে পারে তারা। বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে টাইগারদের সহকারী কোচ নিক পোথাস বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ। ছেলেদের আগের উদ্যম নিয়েই নামতে হবে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বাংলাদেশের সিরিজ জয়ের মিশনকে ঘিরে বড় দুঃসংবাদ

আপডেট টাইম : ০৯:২২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩