ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১ নং জাহাঙ্গীরনগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীতা ঘোষণা তরুণ আইনজীবী এডভোকেট মহিউদ্দিন্রর বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর কটিয়াদীতে তারেক রহমানের আগমনকে ঘিরে বিএনপি ও সহযোগী সংগঠনের বিশাল আনন্দ মিছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ ৪ নেতা দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম ভরিতে বাড়ল ২ হাজার ১৫৮ টাকা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা বন্ধ চিনিকল চালু করে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানো হবে : বিএসএফআইসি চেয়ারম্যান চিকিৎসক ও রোগীর আস্থা, সহানুভূতির বন্ধনই চিকিৎসাসেবার মূল ভিত্তি : প্রধানমন্ত্রী

ভারতীয় সেনাবাহিনীর ১৫ তরুণ দম্পতি বাংলাদেশ সফরে

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: ভারত ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে ভারতীয় সেনাবাহিনীর ১৫ তরুণ দম্পতি বাংলাদেশ সফর করবে। ৬ থেকে ১২ জুলাইয়ের এ সফরটি দ্বিপাক্ষিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যেখানে ভারতীয় সেনাবাহিনীর মধ্য পর্যায়ের ১৫ জন কর্মকর্তা তাদের স্ত্রী-স্বামীসহ প্রথমবারের মতো বাংলাদেশ সফর করবেন। বাংলাদেশ সেনাপ্রধানের আমন্ত্রণে প্রতিনিধি দলটি বাংলাদেশে আসছে।

ভারতীয় সেনাবাহিনীর এ প্রতিনিধি দলের ৬ জুলাই (শনিবার) কলকাতা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ বিমানে বাংলাদেশে পৌঁছবে। সফরকালে প্রতিনিধি দলটি বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন ও মধ্য পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবে। এ ছাড়াও প্রতিনিধি দলটি জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় সংসদ, মুক্তিযুদ্ধ জাদুঘর, বিজয়কেতন জাদুঘর, প্রয়াস, হাতিরঝিল ও কক্সবাজার পরিদর্শন করবে।
এর আগে ২০১৮ সালের ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর ২৫ তরুণ দম্পতি দিল্লি, আগ্রা ও কলকাতা সফর করে। সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ সেনাপ্রধান তার প্রথম বিদেশ সফরকালে ভারতীয় সেনাবাহিনী প্রধানকে এ ধরনের সফরের পরামর্শ দেন। এ সফর দুই দেশের অভিন্ন ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রেক্ষাপটে মানুষে মানুষে যোগাযোগ বৃদ্ধি করবে এবং দুই সেনাবাহিনীর মধ্যকার সহযোগিতা ও আন্তঃকার্যকারিতা সম্প্রসারণ করবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১ নং জাহাঙ্গীরনগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীতা ঘোষণা তরুণ আইনজীবী এডভোকেট মহিউদ্দিন্রর

ভারতীয় সেনাবাহিনীর ১৫ তরুণ দম্পতি বাংলাদেশ সফরে

আপডেট টাইম : ১০:১৬:০১ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯