ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলছে নিউজিল্যান্ড। সিরিজের প্রথম দুটিতে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে আছে কিউইরা। যেখানে স্বাগতিকদের নেতৃত্বে ছিলেন কেন উইলিয়ামসন। তবে চোটের থাবায় সিরিজের বাকি তিন ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি।

সিরিজের দ্বিতীয় ম্যাচে অবসর হয়ে উঠে যাওয়া উইলিয়ামসনের স্ক্যান করানো হবে। তার অনুপস্থিতিতে বাকি ম্যাচগুলোতে নিউজিল্যান্ডের অধিনায়কের দায়িত্ব কে পালন করবেন তা এখনও নিশ্চিত করেনি দেশটির ক্রিকেট বোর্ড।

আইপিএলের সবশেষ আসরে পাওয়া চোটের কারণে দীর্ঘদিন মাঠে বাইরে ছিলেন উইলিয়ামসন। অক্টোবরে বিশ্বকাপ দিয়ে মাঠে ফিরলেও আবারো চলে যেতে হয়েছিল বাইরে। বিশ্বকাপের পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেন তিনি। তবে ওয়ানডে এবং টি-২০তে বিশ্রামে ছিলেন না এই তারকা ক্রিকেটার। বিশ্রাম কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ দিয়েই মাঠে ফেরা উইলিয়ামসন আবার পড়লেন চোটে।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সময় মাঠে ফিজিও ডেকে হ্যামস্ট্রিংয়ে চিকিৎসা নেন উইলিয়ামসন। একপর্যায়ে মাঠ ছেড়েই উঠে যান তিনি। পাকিস্তানের বিপক্ষে সিরিজের বাকি অংশেই আর মাঠে নামার সম্ভাবনা নেই উইলিয়ামসনের।

সিরিজের শেষ তিনটি ম্যাচ যথাক্রমে ১৭, ১৯ ও ২১ জানুয়ারি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড

আপডেট টাইম : ১১:২৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪