ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮.১

মাঘের শুরুতে ঘন কুয়াশার সঙ্গে কনকনে শীতে বিপর্যস্ত নওগাঁর জনজীবন। একই সঙ্গে জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সোমবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ পরিস্থিতিতে নওগাঁয় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে, রোববার (২১ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় গতকাল সন্ধ্যায় সরকারি নির্দেশনা মোতাবেক, জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে।

নওগাঁ জেলার আবহাওয়া অফিসের সূত্রমতে, সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। বিধায় সোমবার জেলার মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো।

নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, সোমবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। রোববার ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ রকম তাপমাত্রা আরো দু-এক দিন অব্যাহত থাকতে পারে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম।

তিনি বলেন, চলমান শৈত্যপ্রবাহের আবহাওয়া পূর্বাভাসের ফলাফল দেরিতে আসায় আমাদের সিদ্ধান্ত নিতে বেশি সময় লাগছে। রোববার (২১ জানুয়ারি) তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল। তবে দেরিতে আবহাওয়া পূর্বাভাস পাওয়ায় স্কুল বন্ধ ঘোষণা করা সম্ভব হয়নি। যেহেতু শীতের তীব্রতা বাড়ছে তাই পরিস্থিতি বিবেচনায় সোমবার জেলার সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ১ হাজার ৩৭৪টি স্কুলের প্রত্যেকটি বন্ধ ঘোষণা করা হয়েছে। তাপমাত্রা বৃদ্ধি না পেলে ছুটি বাড়ানোর বিষয়ে পরবর্তীতে আবারো সিদ্ধান্ত নেয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮.১

আপডেট টাইম : ১০:১৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪