ঢাকা ০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

শক্তিশালী বরিশালকে হারাল কুমিল্লা

বিপিএলের দশম আসরের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শক্তিশালী ফরচুন বরিশালকে ৪ উইকেটে হারিয়ে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে লিটন বাহিনী।

মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় কুমিল্লা। ব্যাটিংয়ে নেমে লিটন-হৃদয়দের ১৬২ রানের লক্ষ্য দেয় তামিম-রিয়াদরা। জবাব দিতে নেমে ১ বল ও চার উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

১৬২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি কুমিল্লার। ১৫ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন মোহাম্মদ রিজওয়ান। আরেক ওপেনার লিটন দাসের ব্যাট থেকে এসেছে ১৮ বলে ১৩ রান। এদিন ব্যাটিং অর্ডারে প্রমোশন দেওয়া তাওহিদ হৃদয় ফিরেছেন ডাক খেয়ে।

টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার দিনে দলের হাল ধরেন ইমরুল কায়েস। এক প্রান্তে ব্যাটারদের আসা-যাওয়ার মধ্যেও আরেক প্রান্ত আগলে রেখেছিলেন তিনি। শেষ পর্যন্ত ৪১ বলে ৫২ রান করেছেন অভিজ্ঞ এই ব্যাটার। শেষদিকে দ্রুত রান তোলে জয়ের সমীকরণ মিলিয়েছেন খুশদিল শাহ ও ম্যাথু ফ্রড।

এর আগে বরিশালের হয়ে এদিন ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী ছিলেন মেহেদি হাসান মিরাজ। ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে ব্যর্থ হয়েছেন মিরাজ। এই তরুণ ওপেনার গোল্ডেন ডাক খেয়ে ফিরেছেন ইনিংসের প্রথম ওভারেই। তিনে নেমে সুবিধা করতে পারেননি প্রীতম কুমারও।

তামিম ইকবাল ভালো শুরু পেয়ে আরো একবার ইনিংস বড় করতে পারেননি। ফিরেছেন ১৯ রান করে। ৪৩ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন মুশফিক ও সৌম্য। এই দুজনের ৬৬ রানের জুটিতে বড় সংগ্রহের পথে ছিল দল।

৪২ রান করে সোম্য ফেরার পর আবার ছন্দ পতন হয়। মুশফিকও ফেরেন ৬২ রান করে। এরপর আর কেউ বলার মতো কোনো রান করতে পারেননি। ফলে ১৬১ রান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বরিশালকে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

শক্তিশালী বরিশালকে হারাল কুমিল্লা

আপডেট টাইম : ০৮:৩৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪