ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

পূবাইলে স্কুল পরিবর্তন করায় শিশু নির্যাতন

পুবাইল (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ডের কুদাব এলাকায় স্কুল পরিবর্তন করায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে একই এলাকার ইউনাইটেড প্রি ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠিতা ও শিক্ষক মতিন ভূইয়ার বড় ছেলে স্থানীয় যুবলীগ নেতা মামুন ভূইয়ার বিরুদ্ধে।

নির্যাতনের শিকার নাসির হোসেনের (১০) পিতা আব্দুল আলিম একজন গারমেন্টস কর্মী। তার গ্রামের বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার কুতুবের চর এলাকার মন্ডলপাড়ায়। তারা বর্তমানে পূবাইল থানার ৪০ নং ওয়ার্ডের কুদাব বাগিচা এলাকার রোমানের বাড়ির ভাড়াটিয়া।

নাসিরের পরিবার জানায়, নাসির গত তিন বছর যাবত কুদাব এলাকায় মামুন ভূইয়ার প্রতিষ্ঠিত ইউনাইটেড প্রি ক্যাডেট স্কুলে লেখাপড়া করে আসছিল, বেশ কিছুদিন যাবৎ নাসির স্কুলে যেতে অনাগ্রহ প্রকাশ করে। পরে সে তার পরিবারকে জানায়, ইউনাইটেড প্রি ক্যাডেট স্কুলে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় প্রতিনিয়ত। অভিযোগের পরিপেক্ষিতে নাসিরের পরিবার তাকে ইউনাইটেড প্রি ক্যাডেট এন্ড কলেজ থেকে সরিয়ে জানুয়ারি মাসে স্থানীয় ক্রিয়েটিভ আইডিয়াল স্কুলে ভর্তি করায়। গতকাল ক্রিয়েটিভ আইডিয়াল স্কুলের বর্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালীন নাসিরকে একা পেয়ে অভিযুক্ত মামুন ভূইয়া তার গলায় ধরে রাস্তার গলির চিপায় টেনে ছেচড়ে নিয়ে বেদম মারধর করে ও হত্যার উদ্দেশ্যে গলায় টিপে ধরে। এক পর্যায়ে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে। মামুন ভূইয়া পরবর্তীতে শিশুটিকে জানে মেরে ফেলবে ও গুম করবে মর্মে চিৎকার করতে থাকে।

এ বিষয়ে অভিযুক্ত মামুন ভূইয়র সাথে ফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি অস্বীকার করেন। এ বিষয়ে পূবাইল থানায় অভিযোগ করেছে রাসেলের পরিবার।

শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটিকে চিকিৎসার জন্য টংগী শহীদ আহসানুল্লাহ মাস্টার হাসপাতালে নেওয়া হয়েছে।

এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানান, তিনি বিষয়টি জানতে পেরেছেন। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

পূবাইলে স্কুল পরিবর্তন করায় শিশু নির্যাতন

আপডেট টাইম : ১০:৪৮:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪