ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

গার্নাচোর জোড়া গোলে ইউনাইটেডের সহজ জয়

লিগ টেবিলে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ওয়েস্টহাম ইউনাইটেডের লড়াইটা জমাট। সেই লড়াইয়ে আপাতত এগিয়ে গেছে রেড ডেভিলসরা। দুই তরুণ ফুটবলারের গোলে প্রতিপক্ষের বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে স্বাগতিকরা। এই জয়ে প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার ছয়ে উঠে এসেছে এরিক টেন হাগের দল।

ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেডকে এগিয়ে নেন হয়লুন্দে। নিজের জন্মদিনে গোলের দেখা পান তিনি। ম্যাচের ২৩তম মিনিটে কাসেমিরোর বাড়ানো বল ওয়েস্ট হামের ডিফেন্ডাররা বিপদমুক্ত করতে ব্যর্থ হলে নিয়ন্ত্রণে নিয়ে জালে বল পাঠান এই ডেনিশ ফরোয়ার্ড।

হয়লুন্দের পর ইউনাইটেডের হয়ে বাকি দুইটি গোল করেন আর্জেন্টাইন ফুটবলার আলেজান্দ্রো গার্নাচো। ম্যাচের ৪৯তম দলের ব্যবধান দ্বিগুণ এবং ৮৪তম নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোলটি করেন।

এই জয়ে ২৩ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তালিকার ছয়ে রয়েছে ইউনাইটেড, যেখানে ৩৬ পয়েন্ট নিয়ে সাতে অবস্থান ওয়েস্ট হ্যামের।

এদিকে সমান ২৩ ম্যাচে ১৫ জয়ে ৫২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে লিভারপুল। দুইয়ে থাকা আর্সেনালের পয়েন্ট ৪৭। ২১ ম্যাচে ১৪ জয় ও ৪ ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে ম্যানচেস্টার সিটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

গার্নাচোর জোড়া গোলে ইউনাইটেডের সহজ জয়

আপডেট টাইম : ১১:১৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪