ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

আনসারুল্লাহ বাংলা টিম’র এক সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে আদালত

মনির হোসেন জীবন-

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিম’র এক সদস্যকে বিভিন্ন মেয়াদে আজ সাজা প্রদান করেছে বিজ্ঞ আদালত।

এটিইউ সূত্র বলছে, আজ মঙ্গলবার ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ (১ম আদালত), নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিম’র এক সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত বিভিন্ন মেয়াদে আসামীর বিরুদ্ধে এ সাজা প্রদান করেছেন।

আজ সন্ধ্যায় এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) পুলিশ সুপার ট্রেনিং এবং অতিরিক্ত দায়িত্ব মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস মোছা, শিরিন আক্তার জাহান এসব তথ্য জানান।

তিনি জানান, ২০২০ সালের ১৮ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) একটি দল ফরিদপুর জেলার নগরকান্দা থানার লস্করদিয়া ইউনিয়নের ঝিনুকদিয়া মাঝিকান্দা গ্রামে অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিম’র সদস্য মো: সালাহ উদ্দিন ওরফে ক্ষনিকের মুসাফির (২৬)কে আটক করে।

আটককৃত জঙ্গি সদস্য সালাহ উদ্দিন ফরিদপুর জেলার ১নং ওয়ার্ড ইউপি রামকান্তপুর সালথা থানা রামকান্তপুর গ্রামের মোঃ জাহাঙ্গীরের পুত্র।

এটিইউ পুলিশের এ কর্মকর্তা জানান, জঙ্গি সদস্যকে ফরিদপুরের শাকপালদিয়া আনোয়ারুল উলুম মাদ্রাসা নগরকান্দা থেকে আটক করার পর তার নিকট থেকে মোবাইল ফোন এবং জঙ্গি সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিভিন্ন দলিলাদি ও উগ্রপন্থী বই উদ্ধার করে। এঘটনায় আসামীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে ২০২০ সালের ১৯ আগস্ট ফরিদপুর জেলার নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়।

শিরিন আক্তার জাহান আরও জানান, পুলিশের এন্টি টেররিজম ইউনিট মামলাটির তদন্ত শেষে গত ২০২২ সালের ৫ এপ্রিল আসামী মো: সালাহ উদ্দিন ওরফে ক্ষনিকের মুসাফিরের

বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ (১ম আদালত), ফরিদপুর বিচারিক

কার্যক্রম শেষে আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ২০২৪ আসামী মোঃ সালাহ উদ্দিন ওরফে ক্ষনিকের মুসাফির (২৬)এর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের ৮ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্থ করে ৬

মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড

এবং ৯(৩) ধারার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ৭ বছর সশ্রম কারাদন্ড ও

২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

আনসারুল্লাহ বাংলা টিম’র এক সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে আদালত

আপডেট টাইম : ০৯:৩৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪