ঢাকা ০২:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

অন্তঃসত্ত্বা দীপিকা

বলিউড তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। দীর্ঘদিন ধরেই বলিউডে গুঞ্জন চলছিল তিনি অন্তঃসত্ত্বা। যদিও সেই সব চর্চায় খুব একটা আমল দেননি। নিজেও এ নিয়ে মুখ খোলেননি। তবে এবার সুখবর দিলেন এই অভিনেত্রী। বাবা-মা হতে চলেছেন দীপিকা-রণবীর। খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন অভিনেত্রী।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করলেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। ইনস্টাগ্রাম পোস্টে লেখা, ‘সেপ্টেম্বর ২০২৪’। ফলে স্বাভাবিক ভাবেই জল্পনা শুরু হয়ে গিয়েছে, এই পোস্টের মাধ্যমে দীপিকা সন্তান জন্মের সময়ও উল্লেখ করেছেন। পোস্টে বাচ্চার জামা, জুতো, টুপির ‘ইমোজি’ও দিয়েছেন দীপিকা।

অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই বলিউড তারকা থেকে তার অনুগামী সমাজমাধ্যমে সকলেই শুভেচ্ছা জানিয়েছেন।

প্রিয়ঙ্কা চোপড়া এই খবরে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘মুবারক’। শুভেচ্ছা জানিয়েছেন প্রীতি জিনতা, সোনাক্ষী সিন্‌হা, কৃতি স্যানন, অর্জুন রামপাল, বরুণ ধওয়ান, অনিল কপূর, সোনম কপূর, অভিষেক বচ্চন-সহ আরও অনেকে।

দীপিকা-রণবীরের প্রথম আলাপ সঞ্জয় লীলা বানসালির ‘গোলিও কি রাসলীলা রাম-লীলা’র সেটে। এরপর ‘বাজিরাও মাস্তানি’ আর ‘পদ্মাবত’ সিনেমাতেও স্ক্রিন শেয়ার করতে দেখা গেছে তাদের। ছয় বছর প্রেম করার পর ২০১৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা

অন্তঃসত্ত্বা দীপিকা

আপডেট টাইম : ০৭:১৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪