ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে যারা

রোমাঞ্চকর সব খেলার মধ্য দিয়ে শেষ হল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচ। এরই মধ্যে ৮টি দল নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। এক নজরে দেখে নেয়া যাক, কোন দেশ থেকে কয়টি দল কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে বুধবার (১৩ মার্চ) এক ম্যাচে মুখোমুখি হয়েছিলো ইন্টার মিলান ও অ্যাতলেটিকো মাদ্রিদ এবং আরেক ম্যাচে মাঠে নেমেছিল পিএসভি ও বরুশিয়া ডর্টমুন্ড। জার্মান ক্লাব সহজেই পরের রাউন্ড নিশ্চিত করলেও, ইন্টার-অ্যাতলেটিকো ম্যাচটি হয়েছে রোমাঞ্চকর।

প্রথম লেগে ইন্টারের কাছে ১-০ গোলে হেরেও, ঘরের মাঠে টাইব্রেকারে তাদের হারিয়ে শেষ আটে জায়গা করে নেয় অ্যাতলেটিকো মাদ্রিদ। নির্ধারিত ১২০ মিনিটের খেলার ২-১ গোলে জিতে স্প্যানিশ ক্লাবটি।

এরই মধ্য দিয়ে ৮ দল নিশ্চিত হয়েছে, যারা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে খেলবে। এই ৮ দলের মধ্যে সবচেয়ে বেশি দল রয়েছে স্পেন থেকে। অ্যাতলেটিকো মাদ্রিদের পাশাপাশি শেষ আটে জায়গা পেয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

এদিকে জার্মানি ও ইংল্যান্ড থেকে দুইটি করে দল জায়গা করে নিয়েছে শেষ আটে। জার্মানি থেকে বায়ার্ন ও ডর্টমুন্ড, এবং ইংল্যান্ড থেকে আর্সেনাল ও বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। আর ফ্রান্স থেকে পিএসজি কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে। গত আসরের চ্যাম্পিয়ন্স লিগে দারুণ পারফর্ম করেছিল ইতালিয়ান ক্লাবগুলো। তবে এবার একটিও ইতালির ক্লাব কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে পারেনি।

আগামী শুক্রবার (১৫ মার্চ) চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হবে। শেষ আটে সব দলই বেশ শক্তিশালী, ফলে কোয়ার্টার ফাইনালে প্রতিটি ম্যাচই হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে যারা

আপডেট টাইম : ০৮:৫০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪