ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

হিজাব পরার জন্য কানাডায় শিক্ষকতা বন্ধ হচ্ছে মালালার

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: শান্তিতে নোবেল পুরস্কার জয়ী, পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাই হিজাব পরেন। এ জন্য কানাডায় তার শিক্ষকতা বন্ধ হচ্ছে। কারণে দেশটির সরকার নতুন আইন করেছে যে, কর্মক্ষেত্রে ধর্মীয় চিহ্নযুক্ত কোনও কিছু সঙ্গে রাখা চলবে না। পুলিশ অফিসার, আইনজীবী এবং শিক্ষকদের ক্ষেত্রে এটি প্রযোজ্য।

সম্প্রতি কানাডার কুইবেকের শিক্ষা দফতর এই বিতর্কিত আইন পাস করে। কুইবেকে শিক্ষা প্রচারক হিসেবে এতদিন কাজ করতেন মালালা ইউসুফজাই। মালালা নিয়মিত হিজাব পরেন, যা ইসলাম ধর্মের অন্যতম চিহ্ন। সেভাবেই তিনি কুইবেকে পড়াতে যেতেন। ফলে নতুন আইন অনুযায়ী, কুইবেকে তার হিজাব পরে আর পড়ানো হচ্ছে না।
এ নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছে কুইবেক শিক্ষা দফতর। এমন আইনে খুশি নন অনেকেই। যদিও কুইবেকের শিক্ষামন্ত্রী জঁ ফ্রাঁসোয়া রবার্জ বলেছেন, ধর্মনিরপেক্ষতা বজায় রাখার জন্যই এ আইন পাস করা হয়েছে।
এরই মধ্যে আবার এই শিক্ষামন্ত্রীর সঙ্গেই মালালার একটি ছবি ভাইরাল হয়েছে, যা বিতর্ক বাড়িয়েছে। দেশটির গণমাধ্যমের খবর, আইনটি পাস হওয়ার পর এই শিক্ষামন্ত্রী ফ্রান্সে সফরে মালালার সঙ্গে দেখা করেন। সেসময় মালালাও ফ্রান্সেই ছিলেন। দু’জনের ছবি তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।

রবার্জের টুইটারে সেই ছবি দেখে সাংবাদিকরা তার কাছে জানতে চান, আচমকা কুইবেকে মালালার পড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি হওয়া নিয়ে তার প্রতিক্রিয়া কী? তাতে বেশ মন্ত্রী জানান, ‘আমি তাকে জানিয়েছি যে কুইবেকে তিনি পড়ালে আমরা সম্মানিত হব। কিন্তু যে কোনও উদার, সহিষ্ণু দেশে শিক্ষকরা কোনও ধর্মচিহ্ন সঙ্গে নিয়ে কাজ করবেন, এরকম কোনও উদাহরণ নেই।’ এর মাধ্যমেই তিনি বুঝিয়ে দিলেন, কুইবেকে পড়াতে হলে মালালাকে হিজাব ছেড়েই যেতে হবে। এ নিয়ে এখনও মালালার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

হিজাব পরার জন্য কানাডায় শিক্ষকতা বন্ধ হচ্ছে মালালার

আপডেট টাইম : ০১:০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০১৯