ঢাকা ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

পাকিস্তানের অধিনায়ক ভারতের পক্ষে সাফাই গাইলেন !

স্পোর্টস ডেস্ক,সিটিজেন নিউজ: প্রথম পর্বেই শেষ হয়েছে পাকিস্তান ক্রিকেট দলের এবারের বিশ্বকাপ যাত্রা। সেমিতে পা দেয়া নিউজিল্যান্ডের সমান ১১ পয়েন্ট থাকলেও রানরেটের খড়গে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় সরফরাজ আহমেদের দল।

তবে বেশিভাগ পাকিস্তানির মতে, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের জন্যই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে তারা। তাদের ভাষ্যমতে, ইংল্যান্ডের বিপক্ষে ভারত ইচ্ছে করেই রাউন্ড রবিন লিগ পর্বের ম্যাচে হারে। এতে করে বিভিন্ন সমীকরণের মারপ্যাঁচে পড়ে বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাবেক অনেক পাকিস্তানি ক্রিকেটারও তাই ভারতের হার নিয়ে সমালোচনা করেন, তোলেন প্রশ্ন!
যদিও এই তত্ত্ব স্রেফ উড়িয়ে দিয়েছেন খোদ পাকিস্তান দলের অধিনায়ক সরফরাজ আহমেদই। বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফিরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, ইংল্যান্ড ভালো খেলেছিল বলেই ভারত সেদিন হেরেছিল।

ভারতের ইচ্ছে করে হারের ব্যাপারে গণমাধ্যম থেকে প্রশ্ন আসলে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান তার উত্তরে বলেন, ‘না, না, এটা বলা মোটেও সমীচীন হবে না। আমি মনে করি না, ভারত আমাদেরকে ছিটকে দেয়ার জন্যই হেরেছে। ইংল্যান্ড অনেক ভালো ক্রিকেট খেলে সেদিন জয় তুলে নিয়েছিল।’

প্রসঙ্গত, ইংল্যান্ডের কাছে ৩১ রানে হারের ম্যাচে ভারত যদি জয় তুলে নিতো, তবে টুর্নামেন্টের সেমিফাইনালে পাকিস্তানের খেলার সম্ভাবনা ছিল ব্যাপক। কেননা ইংলিশরা ওই ম্যাচ হেরে গেলে রবিন লিগ শেষে তাদের পয়েন্ট হতো ১০। আর শেষ দুই ম্যাচ জেতায় পাকিস্তানের পয়েন্ট দাঁড়াত ১১’তে।

তবে এই মুহূর্তে সেমি নিয়ে আর খুব একটা হা-হুতাশ করতে রাজি নন সরফরাজ। তার মতে, দলের ক্রিকেটাররা শতভাগ দিয়েছে পুরো টুর্নামেন্ট জুড়ে। এ কারণে সংবাদ সম্মেলনে দলের খেলোয়াড়দের লড়াকু প্রচেষ্টার দারুণ প্রশংসা করেন তিনি, ‘আমি মনে করি না, আমাদের লজ্জা পাওয়ার কিছু আছে। প্রথম পাঁচ আমরা অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছি। বিশেষ করে ভারতের কাছে হারের পর। কিন্তু যেভাবে আমার দল ওই বাজে সময়ের পর শক্তভাবে ঘুরে দাঁড়িয়েছে তা দেখে আমি গর্বিত।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

পাকিস্তানের অধিনায়ক ভারতের পক্ষে সাফাই গাইলেন !

আপডেট টাইম : ০১:২৩:৩১ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০১৯